ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বেড়েছে সূচক, কমেছে লেনদেন

২০২৫ ডিসেম্বর ২৪ ১৪:৪৫:১৫
বেড়েছে সূচক, কমেছে লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : অযোগ্য খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকে বিনিয়োগকারী শুধুই হারিয়েছে। যে দায়িত্ব নেওয়ার ১৬ মাসে বিনিয়োগকারীদের মধ্যে শুধু হতাশাই বেড়েছে। যার দায়িত্বকালীন সময়ে বিনিয়োগকারীরা হারিয়েছে লাখো কোটি টাকার পুঁজি।

এই মাকসুদ কমিশন গত ১৬ মাস ধরে শেয়ারবাজারের উন্নয়নের নামে বিভিন্ন সংস্কার করছে। তবে তারা যতই সংস্কার করছে, ততই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে করে বর্তমান কমিশনের সংস্কার এরইমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে অপসংস্কার হিসেবে ধরা দিয়েছে। যে কমিশন বিনিয়োগকারীদের স্বার্থে কিছু করতে না পারলেও শুরু থেকে বিভিন্ন জনকে শাস্তি প্রদানের মাধ্যমে বিএসইসিকে ‘শাস্তি কমিশন’ হিসেবে আখ্যায়িত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৪ পয়েন্ট।

এর আগেরদিন (সোমবার) ৪৮ পয়েন্ট বাড়লেও তার আগে টানা ৫ কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৫ পয়েন্ট ও গত সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ২২ পয়েন্ট, বুধবার ৩৬ পয়েন্ট, সোমবার ৪৩ পয়েন্ট ও রবিবার ৩১ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ৫ কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি কমে ১৩৭ পয়েন্ট।

আজ ডিএসইতে ৩৩৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪০৭ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬৯ কোটি ৩১ লাখ টাকা বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮ টি বা ৪৫.৯৯ শতাংশের। আর দর কমেছে ১২৬ টি বা ৩২.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৮৩ টি বা ২১.৪৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৭ টির, কমেছে ৬৫ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৬৬৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে