ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

লুজারে লিজিং কোম্পানির আধিপত্য

২০২৫ ডিসেম্বর ২৪ ১৫:০৯:৩৭
লুজারে লিজিং কোম্পানির আধিপত্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে লিজিং কোম্পানিরেআধিপত্য দেখা গেছে। এদিন পতনে শীর্ষ দশে থাকা ১০টির মধ্যে ৭টি বা ৭০ শতাংশই ছিল লিজিং কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সর্বোচ্চ দর কমেছে অস্তিত্ব ঝুঁকিতে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ৯.৩৮ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য লিজিং কোম্পানিগুলোর মধ্যে- ফাস ফাইন্যান্সের ৮.৩৩ শতাংশ, পিপলস লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৯০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৬৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ ও বিআইএফসির ৫.৫৬ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন