ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লুজারের শীর্ষে পিপলস লিজিং

২০২৬ জানুয়ারি ০৯ ১৬:০৫:০২
সাপ্তাহিক লুজারের শীর্ষে পিপলস লিজিং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (০৪-০৮ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২৭.৫৯ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ফারইস্ট ফাইন্যান্সের ২৬.৯৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ২৬.০৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২৫.৪২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২৪.৫৯ শতাংশ, বিআইএফসির ২৩.৫৩ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ২২.৬৩ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ২০.৮১ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২০.৬৯ শতাংশ ও ফার্স্ট ফাইন্যান্সের ২০.০০ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন