ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

লুজারে পঁচা শেয়ারের আধিপত্য

২০২৬ জানুয়ারি ১৩ ১৮:৩৩:৩৩
লুজারে পঁচা শেয়ারের আধিপত্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে দূর্বল ও পঁচা কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ১১.১১ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বীচ হ্যাচারির ১০.০০ শতাংশ, বিআইএফসির ৯.০৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৮.৭৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.১১ শতাংশ, জিকিউ বলপেনের ৬.৭১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৫.০৩ শতাংশ, আইসিবি ৩য় এনআরবি ফান্ডের ৪.৭৬ শতাংশ, এনসিসিবিএল ফান্ড ওয়ানের ৪.৭৬ শতাংশ ও জাহিন স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন