অনিরীক্ষা হিসাবে অস্বাভাবিক মুনাফা, নিরীক্ষায় পতন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষ প্রান্তিক আর্থিক হিসাবগুলোতে বড় মুনাফা দেখায়। কিন্তু পুরো বছরে নিরীক্ষায় কোম্পানিটির লোকসানের তথ্য বেরিয়ে আসে। এই লোকসানের আগে কৃত্রিম মুনাফা দেখিয়ে বে লিজিং কর্তৃপক্ষ শেয়ার দর বাড়িয়ে বিক্রি করেছে। এই অবস্থায় কোম্পানিটির প্রান্তিকগুলোর আর্থিক হিসাবে অস্বাভাবিক উত্থান-পতনের কারন অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বে লিজিংয়ের মতো একই ঘটনা দেখা যাচ্ছে গেম্বলিং আইটেম সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসে। কোম্পানিটির গত ২ অর্থবছরে (২০২১-২২ ও ২০২২-২৩) অনিরীক্ষিত প্রান্তিক (কোয়ার্টারলি) আর্থিক হিসাবে অস্বাভাবিক মুনাফা করতে দেখা গেছে। কিন্তু দুই অর্থবছরই নিরীক্ষা হিসাবে গিয়ে সে মুনাফা টিকেনি। এক্ষেত্রে কোম্পানিটির দুই অর্থবছরের ক্ষেত্রেই ১ম ৯ মাসের ব্যবসায় যে মুনাফা দেখিয়েছে, পুরো অর্থবছরে গিয়ে তার চেয়ে কম হয়েছে।
সোনালি পেপারের ২০২১-২২ অর্থবছরের ৯ মাসের (জুলাই ২১-মার্চ ২২) অনিরীক্ষিত আর্থিক হিসাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখায় ১৪.৭২ টাকা। তবে ২০২১-২২ এর পুরো অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় ইপিএস কমে আসে ৬.০৩ টাকা।
আর সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ৯ মাসের অনিরীক্ষিত ইপিএস দেখিয়েছিল ৫.৪০ টাকা। যা ২০২২-২৩ এর পুরো অর্থবছরের নিরীক্ষা হিসাবে কমে এসেছে ৪.৭৪ টাকায়। যে কোম্পানিটির ওই অর্থবছরের ২য় ও ৩য় প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশ বন্ধ ছিল। যেগুলো পুরো অর্থবছরের নিরীক্ষা হিসাবের সঙ্গে গত ৩০ অক্টোবর একইদিনে প্রকাশ করা হয়। যদি ওই দুই প্রান্তিকের আর্থিক হিসাব আগেই বা যথাসময়ে প্রকাশ করা হতো, তাহলে কোম্পানিটির ৯ মাসে ইপিএস বেশি হতে পারত। যা নিরীক্ষা হিসাবে গিয়ে সমন্বয় হতো।
একই প্রক্রিয়ায় বে লিজিং কর্তৃপক্ষ ২০২১ সালের ১ম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখায় ২.৭৫ টাকা। তবে ১২ মাসে বা ২০২১ সালের নিরীক্ষা প্রতিবেদনে এই মুনাফাতো দূরের কথা ৯৯ পয়সা করে লোকসানের তথ্য বেরিয়ে আসে।
আরও পড়ুন......অপরাধ করেও শাহজালাল ইক্যুইটি শাস্তির বাহিরে
এমন আর্থিক হিসাবকে অস্বাভাবিক মনে করে গত বছরের ২২ সেপ্টেম্বর বিএসইসি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে কোম্পানিটির ৯ মাসের অনিরীক্ষিত ও ১২ মাসের নিরীক্ষিত আর্থিক হিসাবের মধ্যে কোন জাগলারি হয়েছে কিনা, ইনসাইডার ট্রেডিং আছে কিনা, ওই অস্বাভাবিক আর্থিক হিসাবের কারনে শেয়ার দরে প্রভাব ও মার্কেট ম্যানুপুলেশন হয়েছে কিনা, তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে বলে কমিশন।
বে লিজিংয়ের ন্যায় সোনালি পেপার নিয়েও বিএসইসি তদন্ত কমিটি গঠন করবে বলে মনে করছেন সাধারন বিনিয়োগকারীরা। এর মাধ্যমে অধ্যাপক শিবলী কমিশন ব্যক্তিগত সর্ম্পক্যকে দূরে ঠেলে অন্যদের ন্যায় এই কোম্পনির ক্ষেত্রেও সুশাসন বজায় রাখবেন বলে তারা আশাবাদি।
কারন এই জাতীয় কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকেরাই শেয়ার কারসাজির জন্য কৃত্রিম মুনাফা দেখায় এবং গেম্বলারদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে। তারা সম্মিলিতভাবে অতিরঞ্জিত মুনাফার মাধ্যমে শেয়ার দর বৃদ্ধিতে সাধারন বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে। যখন সাধারন বিনিয়োগকারীরা বিনিয়োগে নামে, তখন তারা শেয়ার বিক্রি করে টাকা তুলে নেয়। পরবর্তীতে লোকসানে পড়ে সাধারন বিনিয়োগকারীরা। যেমনটি বে লিজিংয়ের ক্ষেত্রেও ঘটেছে।
শেয়ারবাজারে নিরীক্ষত আর্থিক হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়েই দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। সেখানে অনিরীক্ষিত কোয়ার্টারলি (প্রান্তিক) আর্থিক হিসাব বিশ্বাস করা যে কতটা কঠিন, তা সাধারন বিনিয়োগকারীরা ভালোভাবেই টের পান। এই বাজারে কোম্পানিগুলোর অনিরীক্ষিত আর্থিক হিসাব ম্যানেজমেন্টের সুবিধামতো তৈরী করা হয়। যে কারনে অনেক কোম্পানির এক প্রান্তিকের সঙ্গে আরেক প্রান্তিকের ব্যবসার কোন মিল থাকে না। ফলে প্রতারণার ফাদেঁ পড়তে হয় সাধারন বিনিয়োগকারীদের।
বাংলাদেশের শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিং যে অন্যতম প্রধান সমস্যা, এটা একবাক্যে স্বীকার করেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা সরাসরি শেয়ার ব্যবসায় জড়িয়ে রয়েছে। যে কারনে অনেক কোম্পানির প্রান্তিক আর্থিক হিসাবগুলো তাদের শেয়ার ব্যবসার সুবিধার্থে প্রস্তুত করা হয়। এক্ষেত্রে কোন প্রান্তিকে মুনাফা বাড়িয়ে বা কমিয়ে দেখানো হয়। যেটা পুরো বছরের হিসাবে কিংবা এক প্রান্তিকের হিসাব আরেক প্রান্তিকের সঙ্গে সমন্বয় করে দেখানো হয়।
সোনালি পেপার কর্তৃপক্ষ নিরীক্ষা প্রতিবেদনে মুনাফা তলানিতে নেমে আসার খবরের সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় এবারও ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক হিসাবে অস্বাভাবিক মুনাফা দেখিয়েছে।
এই কোম্পানি কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছরে ইপিএস ৪.৭৪ টাকা হলেও ২০২৩-২৪ অর্থবছরের ১ম প্রান্তিকে দেখিয়েছে ৫.৫৭ টাকা। এর আগে ২০২১-২২ অর্থবছরে ইপিএস ৬.০৩ টাকা হলেও ২০২২-২৩ অর্থবছরের ১ম প্রান্তিকে দেখিয়েছিল ৭.০২ টাকা।
এর মাধ্যমে সোনালি পেপার কর্তৃপক্ষ কারসাজি করে আকাশচুম্বি শেয়ার দরকে ধরে রাখার বা আরও বাড়ানোর চেষ্টা করেন বলে মনে করছেন সাধারন বিনিয়োগকারীরা। এই কোম্পানিটির শনিবার (১৮ নভেম্বর) শেয়ার দর রয়েছে ৬১৫.১০ টাকায়। যা ফ্লোর প্রাইস।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














