ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

২০২৬ মার্চ ২৪ ১৫:১২:০৬
গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন গেইনারের ৮টি বা ৮০ শতাংশ কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা ফান্ডগুলোর মধ্যে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যূয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০.০০ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০.০০ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০.০০ শতাংশ, বিডি অটোকারের ৯.৯৭ শতাংশ, রানার অটোর ৯.৯৭ শতাংশ, এসইএমএল গ্লোথ ফান্ডের ৯.৬২ শতাংশ, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ ও আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ ইউনিট দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন