ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

২০২৬ মার্চ ২৯ ১৪:৪৯:৫৬
শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের ছুটি পরবর্তী প্রথম কার্যদিবস (২৪ মার্চ) দেশের দুই শেয়ারবাজারেরই পতনে যাত্রা শুরু হয়েছিল। তবে পরেরদিন (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ঘুরে দাঁড়ায়। সেখান থেকে রবিবার (২৯ মার্চ) আবার পতনে ফিরে গেছে। এদিন ডিএসইতে ৬৩ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর কমেছে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ৩য় দিন পতন হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৭২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩১ পয়েন্ট।

আজ ডিএসইতে ৬৪৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬০৩ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪২ কোটি ৬১ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৪ টি বা ২৮.৯৩ শতাংশের। আর দর কমেছে ২৫০ টি বা ৬৩.৪৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৬১ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২ টির, কমেছে ৯৮ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮০২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে