ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

লুজারে লিজিং কোম্পানির আধিপত্য

২০২৬ মার্চ ৩০ ১৫:২৪:৫৯
লুজারে লিজিং কোম্পানির আধিপত্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে লিজিং কোম্পানির আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন লুজারের ৮টি বা ৮০ শতাংশই ছিল লিজিং কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সর্বোচ্চ দর কমেছে অস্তিত্ব ঝুঁকিতে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ৯.২৬ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সোমবার ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য লিজিং কোম্পানিগুলোর মধ্যে- ফাস ফাইন্যান্সের ৮.৫৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৮.৫৭ শতাংশ, পিপলস লিজিংয়ের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৮.০৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৮৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ ও বে লিজিংয়ের ৭.১৪ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন