আইপিওতে বিএসইসির অবস্থান এখন দূর্বল
কোটি কোটি টাকার ভূয়া প্লেসমেন্ট নিয়েই কিউআইও আবেদন শুরু হতে যাচ্ছে
দায়িত্ব নেওয়ার শুরুতে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন শেয়ারবাজারে যেকোন মন্দা কাজের বিপরীতে কঠোর অবস্থান নেয়। বিশেষ করে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করতে চাওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে তার কমিশনের কার্যকরি ভূমিকা ছিল চোখে পড়ার মতো। যা শেয়ারবাজারে আশার আলো ছড়িয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে ও কয়েক মাস পরে মেয়াদ শেষ হতে যাওয়া শিবলী কমিশনের অনেক পরিবর্তন হয়েছে। যে কারনে কোটি কোটি টাকার ভূয়া প্লেসমেন্ট শেয়ার নিয়েও টাকা তোলার সুযোগ পাওয়ার ঘটনা ঘটছে।
সম্প্রতি দৈনিক যুগান্তরে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদনের ক্ষেত্রে কমিশনের সঙ্গে সমঝোতা এবং প্রভাবশালীদের প্লেসমেন্ট শেয়ার দিয়ে সুযোগ মিলেছে ভয়াবহ সংবাদ প্রকাশ করা হয়েছে।
যুগান্তরের প্রতিবেদনে বলা হয়েছে, বেস্ট হোল্ডিংস ২০২০ সালে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ব্যর্থ হয়। যা বিএসইসির জন্য আশীর্বাদ হয়ে আসে বলে অনেকেই মনে করছেন। কারণ এ মাধ্যমে বড় ধরনের দর কষাকষির সুযোগ তৈরি হয়। আর এই সুযোগ দক্ষতার সঙ্গেই কাজে লাগায় কমিশন। পরে আইনে ছাড় দিয়ে তাদের বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়।
বেস্ট হোল্ডিংসের ন্যায় আরেকটি ঘটনা ঘটেছে অ্যাগ্রো অর্গানিকায়। শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের আবেদনের আগে হুট করে অ্যাগ্রো অর্গানিকা ২৭ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানি থেকে ৩৮ কোটি টাকা হয়ে যায়।এই অস্বাভাবিক মূলধন বৃদ্ধি করা হয়েছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে। এমন কিছু প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার ইস্যু দেখানো হয়েছে, যেগুলোর অস্তিত্বই নেই। যাতে ওইসব অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ইস্যু করা শেয়ারের বিপরীতে কোম্পানিতে টাকা আসা নিয়ে উঠেছে প্রশ্ন। কারন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের পক্ষে স্বভাবিকভাবেই কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার কেনার সক্ষমতা থাকে না।
এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেছিলেন, কমিশন অভিযোগ খতিয়ে দেখে যদি প্লেসমেন্টহোল্ডারদের অস্বিত্ব না পায় এবং ভূয়া হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোম্পানি যদি ভবিষ্যতে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পায়, তাহলে ওইসব প্লেসমেন্ট শেয়ার ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করা হবে।
কিন্তু বাস্তবে তা আর হয়নি। সম্প্রতি একটি তালিকাভুক্ত কোম্পানির সচিব আলাপকালে বলেন, অ্যাগ্রো অর্গানিকার পরিচালক জনাব শাহিন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ও কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদের ছাত্র। এই কোম্পানি কিছু ভুল করেছে। তবে টাকা ঠিকই তুলে নিয়ে যাবে। যার সত্যতা মিলতে যাচ্ছে। এ কোম্পানিটিকে আগামি ২৭ নভেম্বর কিআইওতে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
অ্যাগ্রো অর্গানিকায় আরও ভয়াবহ রকমের দূর্ণীতি ছিল। তা সত্ত্বেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কিআইও অনুমোদন দেয়। অথচ একই অপরাধের দায়ে বিএসইসি বানকো ফাইন্যান্সের এমডিসহ তার পরিবারের লোকজনকে রেকর্ড জরিমানা করেছে।
২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২)(ডি)-তে বলা হয়, ইস্যু ম্যানেজার ইস্যুয়ারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না এবং শেয়ার ধারণ করতে পারবে না। একই কথা বলা আছে কোয়ালিফাইড ইনভেস্টর রুলসের ৮ এর ৩-এতেও। কিন্তু পাবলিক ইস্যু রুলস ওই ধারা ভঙ্গের দায়েবানকো ফাইন্যান্সের এমডিও তার পরিবারকে করা হয়েছে রেকর্ড জরিমানা। আর ইউনুসের অ্যাগ্রো অর্গানিকাকে করা হয়েছে পুরুস্কৃত।
২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের অধীনে বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম শেয়ারবাজারে আসে। যার ইস্যু ম্যানেজার ছিল বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। প্রতিষ্ঠানটির এমডির আত্মীয় স্বজন আইপিওকালীন বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার ধারন করায়, ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২)(ডি) ধারা ভঙ্গ হয়েছে বলে বিএসইসি সাব্যস্ত করে এবং তাকে ও তার পরিবারকে কোটি কোটি টাকা জরিমানা ও চাকরীচ্যুত করে।
কিন্তু মোহাম্মদ ইউনুসের শাহজালাল ইক্যুইটি অ্যাগ্রো অর্গানিকার ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে এবং ইউনুসের মালিকানাধীন ইউনুস পেপার মিলস অর্গানিকার ৩ লাখ ৬০ হাজার শেয়ার ধারন করা সত্ত্বেও অর্থ উত্তোলনের অনুমোদন পায়। জরিমানা তো পরের কথা। মোহাম্মদ ইউনুস শাহজালাল ইক্যুইটির প্রধান উপদেষ্টা, তার স্ত্রী চেয়ারম্যান এবং তিনি ইউনুস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। যে গ্রুপের কোম্পানি ইউনুস পেপার মিলস।
অ্যাগ্রো অর্গানিকায় প্রসপেক্টাসে ৪৫ পৃষ্টায় ১০৮ নম্বর সিরিয়ালের শেয়ারহোল্ডার বা মালিকানায় পরিবর্তন আনা হয়েছে। কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওযার পরে সম্প্রতি ৩ লাখ ৬০ হাজার শেয়ারধারী ইউনুস পেপার মিলসের পরিবর্তন এসেছে। তার জায়গায় নতুন শেয়ারহোল্ডার হিসেবে বেঙ্গল অ্যাসেট হোল্ডিংসকে দেখানো হচ্ছে।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














