ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

হাইডেলবার্গ সিমেন্টের লভ্যাংশ ঘোষনা

২০২৬ এপ্রিল ২৫ ০৯:০৮:৪৫
হাইডেলবার্গ সিমেন্টের লভ্যাংশ ঘোষনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৫৫ টাকা। আর গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩.৯২ টাকায়।

হাইডেলবার্গ সিমেন্টের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৮ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২০ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন