ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কে অ্যান্ড কিউ এর মুনাফা বেড়েছে ১৬৮ শতাংশ

২০২৬ এপ্রিল ২৬ ১০:১৩:১৯
কে অ্যান্ড কিউ এর মুনাফা বেড়েছে ১৬৮ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ এর চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ১৬৮ শতাংশ মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯.৮৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৬৯ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৬.২০ টাকা বা ১৬৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.০৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.০৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ২.০৩ টাকা বা ১০০ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১১.৬১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে