ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

মতিন স্পিনিংয়ের মুনাফা কমেছে ৮ শতাংশ

২০২৬ এপ্রিল ২৭ ২২:১৫:২৪
মতিন স্পিনিংয়ের মুনাফা কমেছে ৮ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ৮ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.৬৬ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.৩১ টাকা বা ৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৫ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.১৯ টাকা বা ১৮ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৯.৫১ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে