ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

গেইনারের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

২০২৬ এপ্রিল ৩০ ১৬:৩৭:৫৫
গেইনারের শীর্ষে প্রিমিয়ার সিমেন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মীর আখতারের ৯.৪৩ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৬.৪৯ শতাংশ, আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ানের ৫.০৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৪.৬০ শতাংশ, ডমিনেজের ৪.৩৮ শতাংশ, বিডি অটোকারের ৪.১৭ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৪.১৩ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৩.৭২ শতাংশ ও এডিএন টেলিকমের ৩.৬১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে