ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

অগ্নি সিস্টেমের মুনাফা কমেছে ২৪ শতাংশ

২০২৬ এপ্রিল ২৭ ১৪:২৮:২০
অগ্নি সিস্টেমের মুনাফা কমেছে ২৪ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্নি চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ২৪ শতাংশ মুনাফা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৮ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২৬ টাকা বা ২৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৬ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.০৯ টাকা বা ৫৬ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৫২ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে