ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২৯ শতাংশ

২০২৬ মে ১৩ ১০:৪৬:১৫
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২৯ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের চলতি বছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় মুনাফা কমেছে ২৯ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.০৩ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ০.৩০ টাকা বা ২৯ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০.৪৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে