ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বুধবারও শেয়ারবাজারে উত্থান

২০২৬ জুন ২৪ ১৫:২৩:৪৫
বুধবারও শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়। তবে পরেরদিন ঘুরে দাঁড়ায়। যা বুধবারও অব্যাহত রয়েছে। এছাড়া বেড়েছে লেনদেনের পরিমাণ।

বুধবার (২৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬১৭ পয়েন্টে। যা মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮২৮ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১১ কোটি ৮৫ লাখ টাকার বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮২ টি বা ৪৫.৮৪ শতাংশের। আর দর কমেছে ১৫০ টি বা ৩৭.৭৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৫ টি বা ১৬.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৫৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬ টির, কমেছে ৭৯ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১২০ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৯৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৩৬ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন