ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

এবার বড় উত্থান দিয়ে সপ্তাহ শুরু

২০২৬ জুন ২৮ ১৫:৫৩:৫০
এবার বড় উত্থান দিয়ে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে গত সপ্তাহে টানা ৩ কার্যদিবস উত্থান দিয়ে শেষ হয়। এরপরে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

রবিবার (২৮ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭২০ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৩৬ পয়েন্ট, বুধবার ১২ পয়েন্ট ও মঙ্গলবার ৫১ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৩৭১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৬০ কোটি ৩০ লাখ টাকার বা ২৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৩ টি বা ৫৪.০৬ শতাংশের। আর দর কমেছে ১৩৩ টি বা ৩৩.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.১৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৮ টির, কমেছে ৬১ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৫৪ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ২৯ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন