ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া

২০২৬ আগস্ট ০৪ ০৯:৪৮:৩৪
অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসির অনুমোদিত মূলধন বিগুণ করা হয়েছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটি হয়েছে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা অপরিবর্তিত রয়েছে।

ব্যাংক এশিয়া জানিয়েছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

এছাড়া অনুমোদিত মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যাংকটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে, যা আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়িত হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন