৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
রাজধানীর গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূগর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণের প্রকল্পটি কাজ শেষ না করেই বাতিল করা হচ্ছে। ৯৫০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে ইতোমধ্যে ৭৭ কোটি ৮১ লাখ ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। দরপত্র প্রক্রিয়ায় জটিলতা এবং নির্মাণ ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে মোট ৯৫০ কোটি টাকা ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২৪৭ কোটি ৩৭ লাখ টাকা, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণ থেকে ৬২৮ কোটি ৯৬ লাখ টাকা এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) নিজস্ব তহবিল থেকে ৭৪ কোটি ৬২ লাখ টাকা দেওয়ার কথা ছিল।
প্রকল্পটি ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও প্রকল্পের অসমাপ্ত কাজ রেখেই এটি সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাইকার সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণচুক্তির শর্ত অনুযায়ী প্রকল্পের জন্য ইঞ্জিনিয়ারিং সার্ভিস কনসালট্যান্ট নিয়োগ করা হয়। পাশাপাশি ডেসকোর নিজস্ব অর্থায়নে সুপারস্ট্রাকচারের ডিজাইন ও সমন্বয়ের জন্য স্থানীয় আর্কিটেকচারাল ফার্ম নিয়োগ দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ৩৫ তলা সুপারস্ট্রাকচার নির্মাণের ডিজাইন, ড্রয়িং ও দরপত্রসংক্রান্ত নথি প্রস্তুত করে।
এরপর দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। কারিগরি মূল্যায়নে একটি দরপত্র যোগ্য বিবেচিত হয়। তবে আর্থিক মূল্যায়নে দেখা যায়, সর্বনিম্ন মূল্যায়িত দর প্রায় ৮৮০ কোটি টাকা, যা প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের তুলনায় ৭১ শতাংশ বেশি। পরে দরদাতার সঙ্গে আলোচনা করে কিছুটা দর কমানোর প্রস্তাব দেওয়া হলেও প্রকল্পের ব্যয় নিয়ে জটিলতা কাটেনি।
পরবর্তীতে কারিগরি মূল্যায়ন কমিটি পুনরায় দরপত্র আহ্বানের সুপারিশ করে। বিষয়টি জাইকার কাছে পাঠানো হলে কভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজারে অস্থিরতা ও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের পরামর্শ দেয় সংস্থাটি।
এদিকে ডেসকো বোর্ডের সিদ্ধান্তে সর্বনিম্ন দরদাতার প্রস্তাবের ন্যায্যতা যাচাইয়ের দায়িত্ব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) দেওয়া হয়। বুয়েটের পর্যালোচনায়ও দরটি বাজারমূল্যের তুলনায় অনেক বেশি বলে উঠে আসে। ফলে ওই দরদাতার সঙ্গে চুক্তি করা সম্ভব নয় বলে মত দেয় প্রতিষ্ঠানটি।
সবশেষে বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হবে।
সাবেক পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ বলেন, প্রকল্প বাতিল কোনো সমাধান নয়। তাঁর মতে, প্রকল্পটির যে ধরনের সমীক্ষা করা হয়েছিল, তা ভুল ও অবাস্তব হয়ে থাকতে পারে। ডিপিপি প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জবাবদিহির আওতায় আনা উচিত। এত টাকা ও সময় অপচয়ের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
পাঠকের মতামত:
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- হাজী আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা
- ছয় মাসে শেয়ারবাজারে সংস্কার, সূচকে ৫ শতাংশের বেশি উত্থান
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- গেইনারে বিমা খাতের আধিপত্য
- এবার পতনে সপ্তাহ শুরু
- এশিয়া প্যাসিফিক ও নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- ইউনিক হোটেলের ঋণমান ‘এএ প্লাস’
- একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম
- গ্যাস-বিদ্যুৎ বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ
- সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনানের ওপর নিষেধাজ্ঞা
- ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে
- বাতিল হচ্ছে রয়্যাল ফুটওয়্যারের কিউআইও!
- গোবিন্দের ‘প্রেমিকা’কে সুনীতার কটাক্ষ
- অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে চিন্তায় ছিলেন যশ
- ব্রেইন স্টেশন ২৩-এর আইপিওতে রূপান্তরের প্রস্তাব নাকচ
- স্বর্ণের দাম কমল ভরিতে ২ হাজার ১৫৮ টাকা
- মার্জিন ঋণে নতুন নিয়ম, ২৫ শতাংশ ইক্যুইটিতে ফোর্স সেল
- বিনিয়োগকারীরা হারালো ২৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে পিপলস লিজিং
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে তুং-হাই নিটিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- প্রেমের গুঞ্জনে লিসা, থাই অভিনেতা ব্লু পংতিওয়াতকে ঘিরে নতুন আলোচনা
- সালমান শাহকে ঘিরে মায়ের শেষ স্মৃতি, বিচার চাওয়ার আকুতি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন হাসান, এক ইনিংসে ৬ উইকেট
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বপ্নের সূচনা, মিলল ঐতিহাসিক নজির
- বিডি থাইয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- উত্তরা ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়
- পতনে সপ্তাহ শেষ, লেনদেন হাজার কোটির নিচে
- লুজারের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গ্রামীণ ওয়ান ফান্ডের ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী রিজার্ভ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফার তথ্যে বিভ্রান্তি, আইন লঙ্ঘনের অভিযোগ
- বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় ভারত
- দীর্ঘ দুই বছর পর টপ-১০–এ ফিরলেন বাবর
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- ১৭ বছরেই তিন লাখ টাকা বেতন, সবই খরচ করতেন প্লাস্টিক সার্জারিতে!
- সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, বললেন বাসার
- ডিএসইতে পতন, সিএসইতে উত্থান
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বারাকা পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শার্প ইন্ডাস্ট্রিজের ১৮০% দর বৃদ্ধি
- ডিএসইকে তোয়াক্কা করল না নিউলাইন ক্লোথিংস
- ওয়ালটনের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ৩ বন্ধ পাটকলের ইজারা পেল প্রাণ-আরএফএল ও হ্যামকো
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














