বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
বিনোদন ডেস্ক : বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরি। তাঁর বিয়ে নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানো হলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন পূজা চেরি। তিনি জানান, তাঁর বিয়ে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে খবর প্রকাশ করা হচ্ছে, যা তাঁকে বিব্রত করছে।
পূজা বলেন, গত কয়েকদিন ধরে তাঁর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তাঁর নাম জড়িয়ে খবর তৈরি করা হচ্ছে। এসবকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও দুঃখজনক বলে উল্লেখ করেন।
নিজের বাগদান ও বিয়ের প্রস্তুতি নিয়ে পূজা জানান, তিনি আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি বাগদান করেছেন এবং পারিবারিকভাবে তাঁর বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নিজেই আনন্দের সঙ্গে সবাইকে বিষয়টি জানাবেন বলেও জানান তিনি।
অভিনেত্রী বলেন, ‘আমার বিয়েতে লুকানোর কিছু নেই। যখনই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে জানাব।’
বর্তমানে ক্যামেরার সামনে অনুপস্থিত থাকার কারণও জানিয়েছেন পূজা। তিনি বলেন, নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই আপাতত ক্যামেরার সামনে তাঁকে দেখা যাচ্ছে না।
সংবাদমাধ্যমের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে পূজা বলেন, কোনো তথ্য যাচাই না করে বারবার তাঁকে জড়িয়ে অসত্য সংবাদ প্রকাশের পেছনে উদ্দেশ্য কী, তা তাঁর বোধগম্য নয়। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’
ব্যক্তিগত গোপনীয়তা ও সুনামের অধিকার তুলে ধরে পূজা আরও বলেন, অনুমতি ছাড়া কারও ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
প্রয়োজনে নিজের আইনি অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, তিনি সবসময় গণমাধ্যমের সহযোগিতা ও ভালোবাসাকে সম্মান করে এসেছেন। তবে তাঁর নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদ প্রকাশের সুযোগ হিসেবে নেয়, তাহলে আইনি অধিকার রক্ষায় তিনি বাধ্য হবেন।
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে পূজা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অসত্য বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্টরা তথ্য যাচাই করবেন।
পাঠকের মতামত:
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক
- এ বছরেই বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- হাজী আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা
- ছয় মাসে শেয়ারবাজারে সংস্কার, সূচকে ৫ শতাংশের বেশি উত্থান
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- গেইনারে বিমা খাতের আধিপত্য
- এবার পতনে সপ্তাহ শুরু
- এশিয়া প্যাসিফিক ও নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- ইউনিক হোটেলের ঋণমান ‘এএ প্লাস’
- একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম
- গ্যাস-বিদ্যুৎ বিল ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ
- সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনানের ওপর নিষেধাজ্ঞা
- ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে
- বাতিল হচ্ছে রয়্যাল ফুটওয়্যারের কিউআইও!
- গোবিন্দের ‘প্রেমিকা’কে সুনীতার কটাক্ষ
- অন্তঃসত্ত্বা কিয়ারাকে নিয়ে চিন্তায় ছিলেন যশ
- ব্রেইন স্টেশন ২৩-এর আইপিওতে রূপান্তরের প্রস্তাব নাকচ
- স্বর্ণের দাম কমল ভরিতে ২ হাজার ১৫৮ টাকা
- মার্জিন ঋণে নতুন নিয়ম, ২৫ শতাংশ ইক্যুইটিতে ফোর্স সেল
- বিনিয়োগকারীরা হারালো ২৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে পিপলস লিজিং
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে তুং-হাই নিটিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- প্রেমের গুঞ্জনে লিসা, থাই অভিনেতা ব্লু পংতিওয়াতকে ঘিরে নতুন আলোচনা
- সালমান শাহকে ঘিরে মায়ের শেষ স্মৃতি, বিচার চাওয়ার আকুতি
- বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন হাসান, এক ইনিংসে ৬ উইকেট
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশের স্বপ্নের সূচনা, মিলল ঐতিহাসিক নজির
- বিডি থাইয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- উত্তরা ব্যাংকের পরিচালকের শেয়ার ক্রয়
- পতনে সপ্তাহ শেষ, লেনদেন হাজার কোটির নিচে
- লুজারের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গ্রামীণ ওয়ান ফান্ডের ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী রিজার্ভ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফার তথ্যে বিভ্রান্তি, আইন লঙ্ঘনের অভিযোগ
- বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিএসইসি
- বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তায় ভারত
- দীর্ঘ দুই বছর পর টপ-১০–এ ফিরলেন বাবর
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- ১৭ বছরেই তিন লাখ টাকা বেতন, সবই খরচ করতেন প্লাস্টিক সার্জারিতে!
- সাদিয়ার সঙ্গে প্রেম ছিল, বললেন বাসার
- ডিএসইতে পতন, সিএসইতে উত্থান
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বারাকা পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শার্প ইন্ডাস্ট্রিজের ১৮০% দর বৃদ্ধি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
বিনোদন এর সর্বশেষ খবর
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক














