ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

লেনদেন নামল ৫ মাসের মধ্যে সর্বনিম্নে

২০২৬ আগস্ট ২৭ ১৫:৪১:৩৬
লেনদেন নামল ৫ মাসের মধ্যে সর্বনিম্নে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুর ৪ কার্যদিবস টানা পতন হয়। এরপরে বৃহস্পতিবার মূল্যসূচকের সামান্য উত্থান হয়। একইভাবে চলতি সপ্তাহ বড় পতনে শুরু হয়। যা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত ছিল। এরপরে বৃহস্পতিবার সামান্য বেড়েছে। তবে লেনদেন নেমে গেছে গত ৫ মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৫৬ পয়েন্টে। যা এ সপ্তাহের বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৬৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৭০ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩ কোটি ৭৮ লাখ টাকার বা ১ শতাংশ। এরমাধ্যমে আজকের লেনদেন ১৭ মার্চ বা ৫ মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৫ টি বা ৪৭.০৭ শতাংশের। আর দর কমেছে ১৪৪ টি বা ৩৬.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.২৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ২১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭১ টির, কমেছে ৮০ টির এবং পরিবর্তন হয়নি ২০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫১৬৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৯৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন