আইটি-ইভি-জ্বালানিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভারত
বাংলাদেশের সম্ভাবনাময় উদীয়মান খাত বা ‘সানরাইজিং ইন্ডাস্ট্রি’ এবং ভৌত অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সেন্টার, সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, বৈদ্যুতিক যানবাহন (ইভি) ও ব্যাটারি প্রযুক্তি, বায়োমেডিসিন, লাইফ সায়েন্স এবং ই-কমার্স, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে ও অনলাইন লজিস্টিকসের মতো ফিনটেক খাতে বিনিয়োগ বাড়াতে চান তারা।
সম্প্রতি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এতে ভারতের অবকাঠামো, জ্বালানি, ইভি ও বায়োটেকনোলজি খাতের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা ছিলেন। প্রতিনিধিদলে ইন্ডিয়ান অয়েল করপোরেশন, লারসেন অ্যান্ড টুব্রো, মাহিন্দ্রা গ্রুপ, ভারত বায়োটেক, অ্যাপোলো হসপিটালস, গোদরেজ ইন্ডাস্ট্রিজ ও অরবিন্দ লিমিটেডের মতো প্রতিষ্ঠানের নীতিনির্ধারকেরা অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সফরকালে বাংলাদেশে শুধু প্রস্তুত পণ্য রপ্তানি নয়, বরং সরাসরি উৎপাদন কারখানা স্থাপন, বাংলাদেশি তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
অটোমোবাইল, বৈদ্যুতিক যানবাহন এবং বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে মাহিন্দ্রা গ্রুপ ও লারসেন অ্যান্ড টুব্রোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে ভারত বায়োটেক বায়োমেডিসিন গবেষণায় এবং গোদরেজ ও অরবিন্দ লিমিটেড তথ্যপ্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনায় কাজ করছে।
বিশ্লেষকেরা মনে করছেন, এসব উদীয়মান খাতে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে। বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী ও প্রযুক্তি বিষয়ে শিক্ষিত গ্র্যাজুয়েট থাকায় তথ্যপ্রযুক্তি ও এআই খাতে দেশের দ্রুত বিকাশের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকায় ইভি ও সবুজ জ্বালানি খাতেও বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে এসব নতুন ও সম্ভাবনাময় খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে গুরুত্ব দিচ্ছে সরকারও।
জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে কিছু রাজনৈতিক বিষয়ে মতপার্থক্য রয়েছে। তবে রাজনৈতিক ইস্যুগুলো একপাশে রেখে ভারত বাণিজ্যিক ও সামাজিক সম্পর্ক স্বাভাবিক ও সক্রিয় রাখার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করা কোনোভাবেই ইতিবাচক পদক্ষেপ হবে না।’
ড. আশিকুর রহমান আরও বলেন, ‘বর্তমানে দেশে তীব্র গ্যাস সংকট চলছে। একই সময়ে আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। ফলে বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তাসহ সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।’
তাঁর মতে, যেকোনো বৈদেশিক বিনিয়োগকে স্বাগত জানানো উচিত। তবে বিনিয়োগ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কর সুবিধা ও প্রণোদনা
উদীয়মান খাত ও পরিবেশবান্ধব প্রযুক্তিতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার বাজেটে বিভিন্ন কর সুবিধা ও প্রণোদনা দিয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ আয়কর ছাড়ের পাশাপাশি ব্যাটারি প্রযুক্তি ও লিথিয়াম আমদানিতে শুল্ক সুবিধা দেওয়া হয়েছে।
এ ছাড়া বৈদ্যুতিক যানবাহন নিবন্ধনে কর কমানো এবং ইভি চার্জিং স্টেশনের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি, স্টার্টআপ ও ফিনটেক খাতেও কর ছাড় অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা নিজ দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া ও অনুমোদন ব্যবস্থাও সহজ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত অন্যতম শীর্ষ বিনিয়োগকারী দেশ। বর্তমানে দেশে নিবন্ধিত সহস্রাধিক ভারতীয় প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের উপস্থিতি বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ভবিষ্যতে আরও ভারতীয় বিনিয়োগের সুযোগ তৈরি করছে।
পাঠকের মতামত:
- আইটি-ইভি-জ্বালানিতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভারত
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- সৌদি আরামকোর বছরেই ডিএসইর বাজার মূলধনের দ্বিগুণ মুনাফা
- রোনালদোর গোলেই আল নাসরের জয়, ভাঙলেন সাহলাওয়ির রেকর্ড
- রিচার’ দিয়ে হলিউডে নতুন করে আলোচনায় আগনেজ মো
- ‘মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর আতঙ্কে শ্বাস নিতে পারছিলাম না’
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বিনিয়োগকারীরা হারালো ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দিনুশার ব্যাটে ভারতের জয় হাতছাড়া, কলম্বো টেস্ট ড্র
- বাংলাদেশের জয়কে বড় সতর্কবার্তা বললেন স্টিভ ওয়াহ
- নাভানা ফার্মার পরিচালনা পর্ষদে আগের সদস্যরাই থাকছেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে ফাইন ফুডস
- লেনদেন নামল ৫ মাসের মধ্যে সর্বনিম্নে
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সপ্তাহজুড়ে সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- অক্ষয়-প্রিয়াঙ্কার পুরনো সম্পর্কের গুঞ্জন, যা বললেন নির্মাতা
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা জানা গেল
- নেপালে নিরাপদে অপু বিশ্বাসসহ ‘শিকার’ সিনেমার পুরো টিম
- স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায় : ভিতরে সংকট
- ২ কোটি টাকা পর্যন্ত বিক্রিতে টার্নওভার কর নেই
- মুন্নু অ্যাগ্রোর আর্থিক প্রতিবেদনে অসংগতি, তদন্তে ডিএসই
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- ব্রাজিলকে আনতে সরকারি অর্থ নয়, স্পনসর চান ক্রীড়া প্রতিমন্ত্রী
- ফলোঅন এড়ানোর লড়াইয়ে দিনুশার একার প্রতিরোধ
- আরএকে সিরামিকসের ৯ লাখ শেয়ার বিক্রি করবে উদ্যোক্তা
- অর্থনীতিতে স্বস্তির আভাস, তবে সংকট কাটেনি: এমসিসিআই
- ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে মেঘনা ব্যাংক
- শেয়ারবাজারে পতন অব্যাহত
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে জিকিউ বলপেন
- বৃহস্পতিবার ম্যারিকোর লেনদেন বন্ধ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ‘কফি উইথ কর্ণ ৯’-এর প্রথম অতিথি সলমন, থাকবেন একাই
- ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর দ্বিতীয় সিজনে কি ফিরছেন আরিয়ান?
- চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে
- এলডিসি উত্তরণে রাজস্ব ও ব্যাংক খাতে বড় সংস্কারের পরিকল্পনা
- স্পট ইন্সপেকশনের জন্য যৌথ প্যানেল গঠন, অগ্রাধিকার পাবে পাঁচটি ঝুঁকির বিষয়
- টেস্টে বাংলাদেশের বিপক্ষে আরও সিরিজ চান ক্যারি
- দুই কারণে ফিফার সভাপতি হতে চান না সেফেরিন
- লুজারের শীর্ষে ফু-ওয়াং ফুড
- গেইনারের শীর্ষে একমি পেস্টিসাইড
- ব্লক মার্কেটে লেনেদেন তলানীতে
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সোমবারও শেয়ারবাজারে বড় পতন
- আইপিও অর্থ অপব্যবহারে ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ফেরোজুর রহমান
- কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার
- এমারেল্ড অয়েলের চেয়ারম্যান মিয়া মামুন, এমডি আশরাফুল আলম
- ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং
- বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১১০ কোটি
- আবারও ক্যানসার শনাক্ত, কঠিন লড়াইয়ে সামিয়া আফরিন
- ‘টক্সিক’-এর জন্য ভোর ৬টা থেকে শো
- বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
- নজরে মার্চেন্ট ব্যাংক : ৩০ বছরের পুরোনো বিধিমালা বদলানোর উদ্যোগ
- সংস্কারে ‘থ্রি-আর’ : শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের মহাপরিকল্পনা
- দুই দিনেই টেস্ট হার, লজ্জার নতুন রেকর্ড বাংলাদেশের
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














