ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

কৃতির বিজ্ঞাপন সরিয়ে নিল গয়না সংস্থা

২০২৬ আগস্ট ৩১ ০৮:২৫:৩০
কৃতির বিজ্ঞাপন সরিয়ে নিল গয়না সংস্থা

বিনোদন প্রতিবেদক : রাখিবন্ধনের একটি বিজ্ঞাপনে অভিনেত্রী কৃতি সেননের পোশাক নিয়ে বিতর্কের পর প্রচারিত ভিডিওটি সরিয়ে নিয়েছে বিজ্ঞাপনদাতা গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বিজ্ঞাপনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হওয়ার পর কৃতি নিজেই এর জবাব দিলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তখন কোনো প্রতিক্রিয়া না আসায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

নেটিজেনদের একাংশের অভিযোগ, বিজ্ঞাপনটি নিয়ে বিতর্কের সময় কৃতিকেই একাই পরিস্থিতি সামলাতে হয়েছে। অথচ প্রতিষ্ঠানটির প্রচারের অংশ হিসেবেই বিজ্ঞাপনটি তৈরি হয়েছিল। পরে ভিডিওটি সরিয়ে নেওয়ায় প্রতিষ্ঠানটি কার্যত বিতর্ক থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।

বিজ্ঞাপনটি প্রকাশের পর কৃতির পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। এর জবাবে নিজের সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। প্রশ্ন তোলেন, একজন নারীর পোশাকের ওপর ভিত্তি করে কেন এখনো তাঁর সম্মান ও চরিত্র বিচার করা হয়।

কৃতির বক্তব্যের পরও সংশ্লিষ্ট গয়না সংস্থার পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও বাড়ে।

নিরাপত্তার কারণেই বিজ্ঞাপন সরানো হয়েছে

এবার বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছে প্রতিষ্ঠানটি। সংস্থার প্রতিষ্ঠাতার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কয়েকটি দোকানের বাইরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর দ্রুত ভিডিওটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, এমন কিছু ঘটনা ঘটেছিল, যার কারণে প্রতিষ্ঠানটির কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে কর্মী ও দোকানগুলোর নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সংস্থাটির দাবি, বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়া বা প্রচারের মূল বক্তব্য থেকে সরে আসার কোনো ইঙ্গিত নয়। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ভিডিওটি সরানো হয়েছে।

প্রচারের বার্তার প্রতি আস্থা রয়েছে

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বিজ্ঞাপনটির মূল উদ্দেশ্যের প্রতি তাদের আস্থা এখনো রয়েছে। কৃতি সেননের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করেই প্রচারণাটি তৈরি করা হয়েছিল।

রাখিবন্ধন উপলক্ষে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বার্তা দেওয়াই ছিল ওই প্রচারণার মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে আরও স্পষ্ট করা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হলেও কৃতি সেনন বা প্রচারণাটির মূল বার্তা থেকে তারা দায় এড়িয়ে যাচ্ছে না। বিজ্ঞাপনের বক্তব্যের সঙ্গে প্রতিষ্ঠানটি এখনো একমত বলেও জানানো হয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন