বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি ও লেনদেনের বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে তদন্ত শুরু হওয়ার পর বড় ধরনের দরপতনের মুখে পড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত শার্প ইন্ডাস্ট্রিজ ও আমরা টেকনোলজিসের শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ১১ কার্যদিবসে ৪২ দশমিক ১৮ শতাংশ কমে ৩০ আগস্ট ২৫ টাকা ৫০ পয়সায় নেমে এসেছে। অন্যদিকে আমরা টেকনোলজিসের শেয়ারদর ১৪ কার্যদিবসে ২৮ দশমিক ১৪ শতাংশ কমে ১৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।
বিএসইসি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে প্রতিষ্ঠান দুটির শেয়ারদর ও লেনদেনে অস্বাভাবিকতার বিষয়ে তদন্ত করতে ডিএসইকে নির্দেশ দেয় কমিশন। ডিএসই ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।
কারসাজি ও ইনসাইডার ট্রেডিং খতিয়ে দেখা হবে
তদন্তে প্রতিষ্ঠান দুটির শেয়ারে বাজার কারসাজি, সমন্বিত বা অপ্রকৃত লেনদেন এবং অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (ইউপিএসআই) ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা (এআর) মার্জিন ঋণসংক্রান্ত বিধিমালা এবং বিএসইসির বিভিন্ন আদেশ, প্রজ্ঞাপন ও নির্দেশনা যথাযথভাবে পরিপালন করেছেন কি না, সেটিও তদন্তের আওতায় থাকবে।
সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা কোনোভাবে এসব লেনদেনে সহায়তা করেছেন কি না কিংবা তা প্রতিরোধে ব্যর্থ হয়েছেন কি না, তাও খতিয়ে দেখবে ডিএসই।
একই সঙ্গে সংশ্লিষ্ট এআর, কমপ্লায়েন্স কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ এবং নিয়ন্ত্রক বিধিবিধান পরিপালন বিষয়ে সচেতন করার নির্দেশ দিয়েছে বিএসইসি।
শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারে ১৫৬% উত্থান
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১৫ জুন শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ১৭ টাকা। সেখান থেকে মাত্র দুই মাসের মধ্যে ১২ আগস্ট শেয়ারটির দাম বেড়ে ৪৪ টাকা ১০ পয়সায় ওঠে। অর্থাৎ এ সময়ে দর বেড়েছিল প্রায় ১৫৬ শতাংশ।
অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে ১১ আগস্ট কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই। জবাবে শার্প ইন্ডাস্ট্রিজ জানায়, শেয়ারদর বাড়ার মতো তাদের ব্যবসায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি এবং এ বিষয়ে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যও নেই।
এরপর শেয়ারটিতে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয়। ১১ কার্যদিবসে দর ৪২ দশমিক ১৮ শতাংশ কমে ২৫ টাকা ৫০ পয়সায় নেমে আসে।
এদিকে উৎপাদন সক্ষমতা নিয়েও সমস্যায় রয়েছে কোম্পানিটি। বিদ্যুৎ সংকটের কারণে প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন সক্ষমতা ৭০ টন থেকে কমে প্রায় ৪২ টনে নেমেছে। এতে উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমেছে।
প্রায় ১ লাখ ২০ হাজার স্পিন্ডল নিয়ে পরিচালিত এ স্পিনিং কোম্পানিটি চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে ২৫৭ কোটি টাকা রাজস্ব আয় করলেও ৬৫ কোটি টাকা নিট লোকসান করেছে। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ছিল ৭ টাকা ৯২ পয়সা।
তবে কোম্পানিটি আগামী দিনে ব্যবসা ঘুরে দাঁড়ানোর কিছু সম্ভাবনা দেখছে। ছয় মাসের নিশ্চিত ক্রয়াদেশ, পণ্যের দাম বৃদ্ধি, রপ্তানি প্রণোদনা বাড়া এবং ভারতের অ্যান্টি-ডাম্পিং ব্যবস্থার চাপ কিছুটা কমে আসাকে ইতিবাচক হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।
আমরা টেকের শেয়ারও বেড়েছিল ৫৯%
শার্প ইন্ডাস্ট্রিজের মতো আমরা টেকনোলজিসের শেয়ারেও তদন্তের আগে বড় ধরনের দরবৃদ্ধি দেখা যায়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৩ জুন আমরা টেকনোলজিসের শেয়ারদর ছিল ১৪ টাকা ৫০ পয়সা। ৯ আগস্ট তা বেড়ে ২৩ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। অর্থাৎ দেড় মাসের কিছু বেশি সময়ে শেয়ারটির দর প্রায় ৫৯ শতাংশ বেড়েছিল।
এরপর শেয়ারটিতে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়। ১৪ কার্যদিবসে দর ২৮ দশমিক ১৪ শতাংশ কমে ৩০ আগস্ট ১৬ টাকা ৬০ পয়সায় নেমে আসে।
এ দরবৃদ্ধির সময় কোম্পানিটির আর্থিক অবস্থাও দুর্বল ছিল। ২০২৫ অর্থবছরে আমরা টেকনোলজিস শেয়ারপ্রতি ৩ টাকা ১৭ পয়সা লোকসান করেছে। ওই সময়ে শেয়ারপ্রতি এনএভি ছিল ১৮ টাকা ৪৬ পয়সা। কোম্পানিটি ০ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
আমরা টেকনোলজিস মূলত আইটি অবকাঠামো, নেটওয়ার্কিং, ডেটা সেন্টার, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং ও এন্টারপ্রাইজ প্রযুক্তি সেবা দিয়ে থাকে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হার্ডওয়্যার, সফটওয়্যার ও প্রযুক্তিভিত্তিক সেবা সরবরাহ করে কোম্পানিটি।
প্রকৃত চাহিদা নাকি কারসাজি, খতিয়ে দেখবে ডিএসই
শার্প ইন্ডাস্ট্রিজ ও আমরা টেকনোলজিসের শেয়ারদরে বড় উত্থান ও পরবর্তী পতনের পেছনে প্রকৃত বাজারচাহিদা ছিল, নাকি কারসাজি বা অন্য কোনো অনিয়ম ছিল—তদন্তে সেটিই মূলত খতিয়ে দেখা হবে।
বিএসইসির নির্দেশনার পর ডিএসইর তদন্তে বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং, ব্রোকার পর্যায়ের অনিয়মসহ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কোনো ঘটনা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
পাঠকের মতামত:
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- ভবিষ্যৎ সম্প্রসারণে ৩.৩৮ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৬৬ শতাংশ
- জিকিউ বলপেনের লভ্যাংশ ঘোষনা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষনা
- তেলের দাম ও সুদের হার বৃদ্ধি, ভারতের শেয়ারবাজারে বড় পতন
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও ঘুরে দাঁড়াল ভারতের শেয়ারবাজার
- মনীষার সঙ্গে বিচ্ছেদের কষ্টে ভেঙে পড়েছিলেন নানা পটেকর
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা














