ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি

২০২৬ অক্টোবর ০৭ ০৮:২২:৪১
কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি

বহুজাতিক কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে বিভিন্ন দেশের কর কমানোর প্রতিযোগিতা বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটির মতে, করপোরেট আয়কর নীতির কারণে এক দেশের সিদ্ধান্তের প্রভাব অন্য দেশেও ছড়িয়ে পড়ছে। মুনাফা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর, বিনিয়োগের দিক পরিবর্তন এবং জ্ঞান স্থানান্তরের মাধ্যমে তৈরি হচ্ছে এসব পার্শ্বপ্রতিক্রিয়া।

আইএমএফের অক্টোবর ২০২৬-এর ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এর জন্য প্রকাশিত ‘ইনট্যানজিবল ইয়েট রিয়েল: স্পিলওভারস ফ্রম করপোরেট ইনকাম ট্যাক্সেশন’ শীর্ষক অধ্যায়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর প্রতিযোগিতা এখনো বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তবে সময়ের সঙ্গে এর ধরন বদলেছে। উৎপাদনের বৈশ্বিকীকরণ এবং বহুজাতিক কোম্পানির বিস্তারের পাশাপাশি মেধাস্বত্ব, প্রযুক্তি ও ব্র্যান্ডের মতো বিমূর্ত সম্পদের গুরুত্ব বেড়েছে।

এর ফলে বহুজাতিক কোম্পানির কর ব্যবস্থাপনাও আগের তুলনায় জটিল হয়েছে। বিভিন্ন দেশের কর নীতির পরিবর্তনের প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; তা অন্য দেশগুলোর বিনিয়োগ ও ব্যবসায়িক সিদ্ধান্তেও প্রভাব ফেলছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন