ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
শাখা-উপশাখা ছাড়াই মোবাইল ফোনে ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের পাঁচটি ডিজিটাল ব্যাংক। বড় মোবাইল আর্থিক সেবাদাতা, টেলিযোগাযোগ ও শিল্পগোষ্ঠীর সম্পৃক্ততায় এসব ব্যাংক চালু হলে ব্যাংকিং সেবায় নতুন প্রতিযোগিতা তৈরি হবে। তবে প্রযুক্তিনির্ভর এই ব্যাংকগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সাইবার নিরাপত্তা, গ্রাহকের তথ্য সুরক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা ও সুশাসন।
সম্প্রতি পাঁচটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো—কড়ি ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশ ডিজিটাল ব্যাংক, নোভা ডিজিটাল ব্যাংক ও বুস্ট ডিজিটাল ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চারটি নতুন ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল ব্যাংকিং অব ভুটানের উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক। বিকাশ ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বিকাশের শেয়ারধারীরা। নোভা ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপ। আর বুস্ট ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেড। এর আগে প্রাথমিক অনুমোদন পাওয়া কড়ি ডিজিটাল ব্যাংককেও নতুন শর্তে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আবেদন করার সময় প্রতিটি প্রতিষ্ঠানকে বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। সাইবার নিরাপত্তাসহ অন্যান্য বিষয় কীভাবে পরিচালনা করা হবে, তাও সেখানে উল্লেখ রয়েছে। শর্ত পূরণের পর প্রতিষ্ঠানগুলোকে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। যাচাই-বাছাই শেষে সবকিছু ঠিক থাকলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
মূলধন বেড়েছে
ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধনের শর্তও কঠোর করা হয়েছে। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, একটি ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। আগের নীতিমালায় এই সীমা ছিল ১২৫ কোটি টাকা।
উদ্যোক্তা ও পরিচালকদের ‘ফিট অ্যান্ড প্রপার’ হওয়ার শর্তও প্রযোজ্য হবে। পাশাপাশি ব্যাংকিং ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধন, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা নিশ্চিত করতে হবে।
শাখা ছাড়াই ব্যাংকিং
প্রচলিত ব্যাংকের মতো শাখা, উপশাখা কিংবা কাউন্টারনির্ভর হবে না ডিজিটাল ব্যাংকের কার্যক্রম। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অ্যাকাউন্ট খোলা, টাকা স্থানান্তর, আমানত, ঋণ ও বিল পরিশোধসহ বিভিন্ন সেবা প্রযুক্তিনির্ভর হবে। এতে শাখা পরিচালনার খরচ কমার পাশাপাশি দ্রুত গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ ব্যাংকের অন্যতম লক্ষ্য হলো ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা ও ছোট ব্যবসায়ীদের আর্থিক সেবার আওতায় আনা। প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের লেনদেনের তথ্য বিশ্লেষণ করে ঋণযোগ্যতা নির্ধারণ করা গেলে ব্যাংকিংয়ের বাইরে থাকা অনেক গ্রাহকও ঋণের সুযোগ পেতে পারেন।
বড় ঝুঁকি সাইবার নিরাপত্তা
ডিজিটাল ব্যাংকের কার্যক্রম প্রায় পুরোপুরি প্রযুক্তি, তথ্য ও অ্যালগরিদমনির্ভর হওয়ায় নিরাপত্তা ঝুঁকিও বেশি। সাইবার হামলা, গ্রাহকের তথ্য চুরি, পরিচয় জালিয়াতি, অ্যাকাউন্ট দখল ও ডিজিটাল প্রতারণা ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যভিত্তিক ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে ঋণগ্রহীতার সক্ষমতা যাচাইয়ের পরিকল্পনাও রয়েছে। ফলে গ্রাহকের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করা এবং প্রযুক্তিগত বিপর্যয় মোকাবিলায় সক্ষমতা তৈরি করা গুরুত্বপূর্ণ হবে।
এর আগে ২০২৩ সালে দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। তখন দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান ও জোট লাইসেন্সের জন্য আবেদন করেছিল। ওই দফায় কড়ি ও নগদ ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়া হলেও শর্ত পূরণ না হওয়ায় কড়ির অনুমোদন স্থগিত হয়। পরে নীতিমালায় পরিবর্তন এনে ২০২৫ সালে নতুন করে আবেদন নেওয়া হলে ১২টি প্রতিষ্ঠান আবেদন করে। সেসব আবেদনের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হলো।
পাঠকের মতামত:
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- সোনার গহনার দাম কমেছে
- গোবিন্দকে খুন করতে চান সুনীতা
- সন্তানকে রেখে কাজে যাওয়ার দিন টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- সিটির বড় শাস্তি হলে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
- ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, খেলেই জিততে হবে’
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- এসকে ট্রিমসের লোকসান কমেছে ৩৬ শতাংশ
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- কমল সোনার দাম
- কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার
- আইপিও মূল্যের সামান্য ওপরে এনএসইর তালিকাভুক্তি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














