ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

২০২৬ অক্টোবর ১৮ ১৬:৪৬:৫৫
ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (১৮ অক্টোবর) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ১২ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৫৮ লাখ ৪ হাজার ৯৭ টি শেয়ার ৬২ বার হাত বদলের মাধ্যমে ১২ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ড্যাফেডিল কম্পিউটার্সের ২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৭৯ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ িএপেক্স স্পিনিংয়ের ১ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন