হারের পর তামিমের বার্তা কঠোর পরিশ্রম ও দেশের প্রতিনিধিত্ব
খেলাধুলা ডেস্ক : জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সেখানে দলের সদস্যদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশের প্রতিনিধিত্বের গুরুত্ব মনে করিয়ে দেন তিনি।
আবুধাবিতে আজ সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘বার্তা ছিল কঠোর পরিশ্রম করে যাওয়া এবং এটা মনে রাখা ও বোঝা যে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছি, যারা সবাই আমাদের সাফল্যের দিকে তাকিয়ে আছে। আমার মনে হয়, এটাই ছিল তাঁর মূল বার্তা।’
জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ফলের ওপরও নির্ভর করছে ফাইনালে ওঠার সমীকরণ। এমন পরিস্থিতিতেও দলের মনোবল ভালো আছে বলে জানিয়েছেন সিমন্স।
বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘মনোবল এখনো চাঙা আছে। আজ সকালে আমাদের খুব ভালো একটা মিটিং হয়েছে এবং আমরা নিজেদের ভালো-মন্দ দিকগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছি। এখন আমরা জানি, আমাদের কী করতে হবে। ব্যাপারটা এমন নয় যে আমরা খারাপ খেলছি, বরং আমরা খুবই ভালো খেলছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারকে একটি খারাপ দিন হিসেবে দেখছেন সিমন্স। তাঁর বিশ্বাস, এই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দলের আছে। তিনি বলেন, ‘একটা দিন এমন গেছে, যখন কোনো কিছুই আমাদের পক্ষে আসেনি। তাই সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা আমাদের জানা আছে। সুতরাং আজ আমরা অনুশীলন করব এবং আগামী দু-এক দিনের মধ্যে নিজেদের মানসিকভাবে প্রস্তুত করব, যেন পরবর্তী ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারি।’
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। শুরুতে মাত্র ২৪ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিলেও পরে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের দেড় শতাধিক রানের জুটিতে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ২৭১ রানের লক্ষ্য দেয়।
জবাবে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭২ রানেই অলআউট হয়ে যায় তাওহিদ হৃদয়ের দল।
সিমন্সের মতে, গুরুত্বপূর্ণ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাই হারের অন্যতম কারণ। বিশেষ করে শুরুতে তিনটি উইকেট পাওয়ার পর প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়ানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
কোচ বলেন, ‘আমরা সঠিক মুহূর্তে সঠিক চিন্তাভাবনার অভাব বোধ করেছি। পরিস্থিতি সঠিকভাবে অনুধাবনের ক্ষেত্রে খামতি ছিল। বিশেষ করে যখন আমরা তিনটি উইকেট পেলাম, তখন প্রতিপক্ষের ওপর চাপ আরও বাড়িয়ে দ্রুত আরেকটি উইকেট তুলে নেওয়ার চেষ্টা করা উচিত ছিল। যদিও ওরা সত্যি খুব ভালো ব্যাট করেছে।’
ব্যাটিংয়েও পরিস্থিতি বুঝে খেলার ঘাটতি ছিল বলে মনে করেন সিমন্স। তাঁর মতে, ভালো শুরুর পর উইকেটে টিকে থেকে পুরো ৫০ ওভার খেলার লক্ষ্য নেওয়া উচিত ছিল বাংলাদেশের।
তিনি বলেন, ‘আমরা যখন ব্যাটিংয়ে নামলাম, তখনো পরিস্থিতির গুরুত্ব বোঝার অভাব ছিল। ও রকম একটি দুর্দান্ত শুরুর পর আমাদের স্রেফ পুরো ৫০ ওভার খেলে যাওয়া নিশ্চিত করার দরকার ছিল, তাহলেই আমরা ম্যাচটা জিতে যেতাম। এগুলো ছোটখাটো কিছু বিষয় ছিল, কিন্তু এসব মিলিয়েই দিন শেষে ম্যাচ হারতে হয়।’
ত্রিদেশীয় সিরিজে নিজেদের পরবর্তী ম্যাচে বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
পাঠকের মতামত:
- হারের পর তামিমের বার্তা কঠোর পরিশ্রম ও দেশের প্রতিনিধিত্ব
- এক ইউরোতে মেসি–রোনালদোকে ভোট দেওয়ার সুযোগ
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- চার ব্রোকারেজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- উত্থান দিয়ে ৫ দিনের ছুটিতে শেয়ারবাজার
- ৬০ হাজার কোটি টাকার তহবিল বিতরণে ধীরগতি
- এজিএমের একদিন পরই ওয়ালটনের লভ্যাংশ বিতরণ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আবারও শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- অস্ত্রোপচার শেষে কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা মার্তিনেজের
- তদন্তের মধ্যেই মাঠে ফিরছেন রিজওয়ান
- আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নীচেই
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- দুই দিনেই ২১০ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














