খেলাপি আদায়ে কৃষি ব্যাংকের অগ্রগতি, মুনাফার আশা আগামী বছর
দেশের ব্যাংক খাতে যখন খেলাপি ঋণ আদায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন ঋণ আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। গত অর্থবছরে ব্যাংকটির খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে সম্ভাব্য খেলাপি ঋণ থেকেও আদায় হয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। এই ধারা অব্যাহত থাকলে আগামী অর্থবছরে মুনাফায় ফেরার আশা করছে ব্যাংকটি।
বাংলাদেশ কৃষি ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১৮ হাজার ২৪ কোটি টাকা। ২০২৬ সালের জুন শেষে তা কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৮৫ কোটি টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৮৩৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে কৃষি ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৩৬ হাজার ১৪২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ১৮৫ কোটি টাকা, যা মোট ঋণের ৪১ দশমিক ৯৫ শতাংশ। এক বছর আগে, ২০২৫ সালের জুনে খেলাপি ঋণের হার ছিল প্রায় ৪৭ শতাংশ।
চলতি অর্থবছরে আদায় ২৩ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২১ হাজার ২০০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি ব্যাংক। গত সেপ্টেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি টাকা, যা লক্ষ্যের প্রায় ২৩ শতাংশ।
আগের অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৪ হাজার ৪৯৪ কোটি টাকা। তখন ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যের বিপরীতে অর্জন হয়েছিল প্রায় ২১ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ঋণ আদায়ে গত বছরের একই সময়ের তুলনায় অগ্রগতি হয়েছে।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর পর্যন্ত খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে ৯৬০ কোটি টাকা। এ ছাড়া সম্ভাব্য খেলাপি ঋণ থেকে আদায় হয়েছে অন্তত ৫২০ কোটি টাকা।
সম্ভাব্য খেলাপি ঋণেও বড় আদায়
কৃষি ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে সম্ভাব্য খেলাপি ঋণ থেকে অর্থ ফেরত আসাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যাংকটির তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সম্ভাব্য খেলাপি ঋণের পরিমাণ ছিল ১২ হাজার ৭৭০ কোটি টাকা। এর মধ্যে নতুন করে খেলাপি হয়েছে মাত্র ১ হাজার ২০ কোটি টাকা। ব্যাংকটির হিসাব অনুযায়ী, এ শ্রেণির ঋণ থেকে ১১ হাজার কোটি টাকার বেশি আদায় হয়েছে।
চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য খেলাপি ঋণ থেকে আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৭২ কোটি টাকা। পাশাপাশি সরকারের ঋণ মওকুফের কারণে স্থগিত সুদ থেকে ৬৮৫ কোটি টাকা আয় হিসেবে যুক্ত হয়েছে বলে ব্যাংকের তথ্যে উল্লেখ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ছয়টি সরকারি ব্যাংক মন্দ ঋণ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা আদায় করেছিল। একই বছরে শুধু কৃষি ব্যাংক আদায় করেছে ৬ হাজার ৮০০ কোটি টাকা।
প্রবাসী আয় সংগ্রহেও এগিয়ে
ঋণ আদায়ের পাশাপাশি প্রবাসী আয় সংগ্রহেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক পিএলসির পরই প্রবাসী আয় আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংকটি। সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে প্রবাসী আয় সংগ্রহে শীর্ষে রয়েছে কৃষি ব্যাংক।
ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক-১ মুহাম্মদ আব্দুর রহিম বলেন, কৃষি ব্যাংক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত রয়েছে। অধিকাংশ গ্রাহক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ায় ঋণ আদায়ে তাঁদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
তিনি জানান, শাখা থেকে প্রধান কার্যালয় পর্যন্ত ঋণ বিতরণ ও আদায়ে নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। দৈনিক ভিত্তিতে আদায় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে গত দুই বছরে ঋণ আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর ব্যাংকটি মুনাফায় ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাঠকের মতামত:
- খেলাপি আদায়ে কৃষি ব্যাংকের অগ্রগতি, মুনাফার আশা আগামী বছর
- তুরাগ রক্ষায় বিশ্বব্যাংকের ১৮৪ কোটি টাকার ঋণ
- শ্রীপুর টাউনশিপ বন্ড: নিরীক্ষক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
- এসবিআইয়ের ৩.৭৫ লাখ গ্রাহকের তথ্য চুরি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন, সরছেন বিদেশীরা
- তোয়ালে পড়ে যাওয়ায় বোল্ড হয়েও আউট হলেন না বেনেট
- গোলকিপারদের ব্যালন ডি’অর জয়ের অপেক্ষা ৬৩ বছরের
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- হারের পর তামিমের বার্তা কঠোর পরিশ্রম ও দেশের প্রতিনিধিত্ব
- এক ইউরোতে মেসি–রোনালদোকে ভোট দেওয়ার সুযোগ
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- চার ব্রোকারেজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- উত্থান দিয়ে ৫ দিনের ছুটিতে শেয়ারবাজার
- ৬০ হাজার কোটি টাকার তহবিল বিতরণে ধীরগতি
- এজিএমের একদিন পরই ওয়ালটনের লভ্যাংশ বিতরণ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আবারও শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- অস্ত্রোপচার শেষে কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশা মার্তিনেজের
- তদন্তের মধ্যেই মাঠে ফিরছেন রিজওয়ান
- আইপিওর টাকায় কড়াকড়ি করছে বিএসইসি
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ডিএসইতে লেনদেন ৪০০ কোটির নীচেই
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- লেনদেনের শীর্ষে সোনালী আঁশ
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- দুই দিনেই ২১০ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














