ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

হ্যালোইন সাজে রহস্যময় অপু বিশ্বাস, চেনাই দায়

২০২৬ নভেম্বর ০১ ০৮:৩১:১৫
হ্যালোইন সাজে রহস্যময় অপু বিশ্বাস, চেনাই দায়

বিনোদন প্রতিবেদক : হ্যালোইনের আবহে ভিন্ন সাজে হাজির হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। কালো পোশাক, গাঢ় মেকআপ আর রহস্যময় ভঙ্গিতে তোলা তাঁর ছবি নজর কেড়েছে ভক্তদের।

সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবিতে অপুকে দেখা গেছে কালো লেসের গাউনে। ঝুলন্ত বাতির নিচে সোফায় শুয়ে থাকা একটি ছবিতে তাঁর সাজে ফুটে উঠেছে গথিক আবহ। অন্য ছবিতে হাতে প্রাচীন ধাঁচের লণ্ঠন নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে।

গাঢ় লাল ঠোঁট, ঢেউখেলানো চুল আর চোখের বিশেষ সাজে অপুকে চেনা রূপের বাইরে মনে হয়েছে। ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা মন্তব্যে তাঁর নতুন সাজের প্রশংসা করেছেন।

বিভিন্ন সময়ে ভিন্ন সাজে হাজির হয়ে আলোচনায় আসেন অপু বিশ্বাস। এবার হ্যালোইন উপলক্ষে তাঁর এই রহস্যময় সাজও সামাজিকমাধ্যমে সাড়া ফেলেছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন