ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক

২০২৬ নভেম্বর ২৩ ১০:১৮:৫৮
‘ট্রাস্ট অ্যান্ড পে’তে ১৫ কোটি টাকা বিনিয়োগ করবে ট্রাস্ট ব্যাংক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সহযোগী প্রতিষ্ঠান ‘ট্রাস্ট অ্যান্ড পে লিমিটেড’- এ নতুন করে ১৫ কোটি টাকা মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটির মূলধন ভিত্তি শক্তিশালী করা ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এ অর্থ বিনিয়োগ করা হবে। তবে এ বিনিয়োগের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ট্রাস্ট অ্যান্ড পে লিমিটেডে নতুন করে ১৫ কোটি টাকা মূলধন জোগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্ট অ্যান্ড পে ট্রাস্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ বিনিয়োগ কার্যকর হবে। এর মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানটির মূলধন ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে ট্রাস্ট ব্যাংক।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন