রাইট শেয়ার ইস্যু করতে পাল্টে গেল অ্যাকাউন্টস
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের দুটি উদ্দেশ্য পূরণে ২০২২-২৩ হিসাব বছরের ১ম প্রান্তিকের আর্থিক হিসাব (অ্যাকাউন্টস) দুই রকম তৈরী করেছে। রাইট শেয়ারের মাধ্যমে টাকা সংগ্রহ ও তৃতীয় প্রান্তিকের ফলাফল জানাতে এই দুই ধরনের হিসাব তৈরী করেছে কোম্পানি কর্তৃপক্ষ। এক্ষেত্রে দুই হিসাবের মধ্যে পার্থক্য হয়েছে। যা অস্বাভাবিক ছাড়া সম্ভব না বলে মনে করেন পেশাদার হিসাববিদরা।
নিয়ম অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানির কোন প্রান্তিকের সময় শেষ হওয়ার ১ মাসের মধ্যে ওই সময়ের ব্যবসায়িক অবস্থা প্রকাশ করতে হয়। তবে সেটা অডিট বাধ্যতামূলক না হওয়ায় সাধারনত আনঅডিট প্রকাশ করে থাকে কোম্পানিগুলো। সেই ধারাবাহিকতায় সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ২০২২-২৩ হিসাব বছরের ১ম প্রান্তিক শেষে আনঅডিটেড হিসাব প্রকাশ করে। পরে আবার একই সময়ের হিসাব নিয়ে রাইট শেয়ারের আবেদন করেন। এ সময় কোম্পানিটিকে অডিট শেষে হিসাব জমা দিতে হয়। আর তখনই বেরিয়ে আসে কোম্পানির ভিন্ন চিত্র। এই দুই হিসাবের ফাইন্যান্সিয়াল পজিশন, ইনকাম স্টেটমেন্ট ও ক্যাশ ফ্লোর আইটেমগুলোর মধ্যে পার্থক্য আছে।
হিসাববিদদের মতে, অ্যাকাউন্টস তৈরী করা কোম্পানির কাজ। আর অডিটরের কাজ তার সত্যতা যাছাই করা। যদি ভুল কিছু থাকে তা নিয়ে অডিটর অপিনিয়ন দেয়। যাতে অডিট ও আনঅডিট হিসাবে পার্থক্য হওয়ার কথা না।
দেখা গেছে, ২০২২-২৩ অর্থবছরের ১ম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২২) অনিরীক্ষিত হিসাবে প্রশাসনিক ও বিক্রিবাবদ ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৪৮ লাখ ২৮ হাজার টাকা। কিন্তু নিরীক্ষিত হিসাবে এই ব্যয় বেড়ে হয়েছে ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া অনিরীক্ষিত হিসাবে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডবাবদ (ডব্লিউপিপিএফ) ৯ লাখ টাকা দেখানো হলেও নিরীক্ষিত হিসাবে ৮ লাখ ৯১ হাজার টাকা দেখানো হয়েছে।

রাইট অফার ডকুমেন্টসে পাল্টে হয়ে যায়...

গরমিল হিসাবের মাধ্যমে অনিরীক্ষিত হিসাবে নিট মুনাফা ৬৬ লাখ ৩ হাজার টাকা বা শেয়ারপ্রতি ০.৩৩ টাকা মুনাফা দেখানো হয়েছিল। তবে নিরীক্ষিত হিসাবে নিট মুনাফা কমে এসেছে ৬৪ লাখ ১৩ হাজার টাকায় বা শেয়ারপ্রতি ০.৩২ টাকায়।
তবে রাইট অফার ডকুমেন্টস ও স্বাভাবিক হিসাব উভয় ক্ষেত্রে আগের বছরের ১ম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২১) আয়-ব্যয়ের হিসাবে কোন পার্থক্য নেই। কারন রাইট অফার ডকুমেন্টসে তুলনার জন্য প্রদত্ত ওই হিসাব নিরীক্ষা করা হয় নাই। তাই কোম্পানির উভয় ক্ষেত্রেই হিসাব অপরিবর্তিত রয়েছে।
এদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছিল খামখেয়ালিপনাভাবে। যেখানে সঠিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু যখন বাজার থেকে টাকা তোলার প্রয়োজন পড়েছে, তখন রাইট অফার ডকুমেন্টসে ঠিকই ভালো করে প্রকাশ করেছে।
কোম্পানিটির ব্যলেন্স শীটেও আছে পার্থক্য। কোম্পানিটির অনিরীক্ষিত হিসাবে রিটেইন আর্নিংস ২১ কোটি ৮২ লাখ ৯৮ হাজার টাকা দেখানো হলেও রাইট অফার ডকুমেন্টসে ২১ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকা উল্লেখ। এছাড়া অনিরীক্ষিত হিসাবে ক্রেডিটরস ও ব্যয়জনিত দায় হিসাবে ৭৫ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টাকা দেখানো হলেও রাইট অফার ডকুমেন্টসে ৭৫ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা, অনিরীক্ষিতের ৩৫ লাখ ১০ হাজার টাকার ডব্লিউপিপিএফ সঞ্চিতি রাইট অফার ডকুমেন্টসে ৩৫ লাখ টাকা দেখানো হয়েছে।

রাইট অফার ডকুমেন্টসে পাল্টে হয়ে যায়...

হিসাববিদ মোহাম্মদ সামসুর রহমান (এফসিএমএ) বলেন, অডিট ও আনঅডিট হিসাবের মধ্যে পার্থক্য তৈরী হওয়ার কোন যৌক্তিক কারন থাকতে পারে না। এমন নয় যে অডিট করা হলে অডিটর ভূল অ্যাকাউন্টস সঠিক করে দেয়। অডিটরসের দায়িত্ব কোম্পানির তৈরী অ্যাকাউন্টসের সত্যতা যাছাই করা। যদি অ্যাকাউন্টস ভূল হয় তাহলে মন্তব্য করা। এ ছাড়া এমন নয় যে আন অডিট অ্যাকাউন্টস মানেই ভুল হিসাব।
প্রিমিয়াম নেবে এমন একটি কোম্পানির পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক। ২০ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ সিনোবাংলা ওই সময় নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ৪ কোটি ৪৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ২.২৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরে ছিল ঋণাত্মক ২.৯১ টাকা।

এ কোম্পানিটির ব্যবসা আহামরি কিছু না। এর চেয়ে ভালো মুনাফার হার নিয়েও শুধুমাত্র অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করতে অনেক কোম্পানি শেয়ারবাজারে আসছে। সিনোবাংলার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২ টাকার মধ্যে এবং লভ্যাংশ ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যেখানে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ার শর্তে প্রতিবছর অনেক কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। কিন্তু সিনোবাংলাকে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২০ টাকা করে ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে।
এসবের মধ্য দিয়ে আগামি ২৮ জানুয়ারি রাইট শেয়ার ইস্যুর চাঁদা সংগ্রহ শুরু করতে যাচ্ছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ বিষয়ে জানতে সিনোবাংলার সচিব হাবিবুর রহমানকে ফোন দিলে তিনি এর জন্য দায়িত্বপ্রাপ্ত নন বলে জানান। এ জন্য শাহজালাল নামের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলে তার ফোন নাম্বার দেন। এরপরে গত ১৫ জানুয়ারি শাহজালালকে ফোন দিলে তিনি বলেন, অ্যাকাউন্টসের বিষয় যেহেতু, তাই দেখে মন্তব্য করতে হবে। পরের দিন আবারও তাকে ফোন দিলে বলেন, অ্যাকাউন্টসের বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। এজন্য প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দায়িত্বপ্রাপ্ত। তাকে অফিসের টিঅ্যান্ডটি নাম্বারে ফোন দিতে বলেন। পরে অফিসের নাম্বারে ফোন দিলে রিসিভশন থেকে জানায়, উনি ব্যস্ত, কথা বলতে পারবেন না।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














