সর্বোচ্চ বিনিয়োগ সুকুকে
আইএফআইসি ব্যাংকের টাকা বেক্সিমকোতে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : সাবসিডিয়ারি কোম্পানিসহ আইএফআইসি ব্যাংক থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে ১ হাজার ৬৫ কোটি ৫৯ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র আইএফআইসি ব্যাংক থেকে বিনিয়োগ করা হয়েছে ৬৬৩ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্য থেকে ৪৪৪ কোটি ৮২ লাখ টাকা বা ৬৭ শতাংশই বিনিয়োগ করা হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ও বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডে।
এককভাবে সবচেয়ে বেশিসরকারের মালিকানাধীন এ ব্যাংকটিতে চেয়ারম্যান পদে রয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান ব্যাংকটির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

আইএফআইসি ব্যাংক থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন বন্ড, মিউচ্যুয়াল ফান্ড ও শেয়ারে ৬৬৩ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে শেয়ারে ২৪৭ কোটি ৭৫ লাখ টাকা, বন্ডে ৩৮৯ কোটি ১২ লাখ টাকা ও মিউচ্যুয়াল ফান্ডে ২৬ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

আইএফআইসি ব্যাংক থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে সুকুক বন্ডে। কোম্পানিটি থেকে ওই বন্ডে ২৮৯ কোটি ১২ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে সুকুকে ৮০ কোটি টাকা এবং নিজস্ব তহবিল থেকে ২০৯ কোটি ১২ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

এই ব্যাংকটি থেকে ২৮ কোম্পানিতে ২৪৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ারে বিনিয়োগ করা হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে। এ কোম্পানিটিতে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে ৭৮ কোটি ১৭ লাখ টাকা এবং নিজস্ব তহবিল থেকে ৩২ কোটি টাকাসহ মোট ১১০ কোটি ১৭ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।

এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ কোটি ৫৩ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে বেক্সিমকো লিমিটেডে। আর তৃতীয় সর্বোচ্চ ৩৮ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসে।
আইএফআইসি ব্যাংকের ২৮ কোম্পানির শেয়ারে বিনিয়োগকৃত ২৪৭ কোটি ৭৫ লাখ টাকার বাজার দর (৩১ ডিসেম্বর) দাঁড়িয়েছে ২৯৯ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকটি ৫১ কোটি ৫০ লাখ টাকার আনরিয়েলাইজড মুনাফায় রয়েছে।
এই ব্যাংকটি থেকে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি এমপ্লয়ীজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ২৬ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। যার বাজার দর রয়েছে ২০ কোটি ৪১ লাখ টাকা।
আনরিয়েলাইজড ছাড়াই আইএফআইসি ব্যাংকের সমন্বিত হিসাবে শেয়ারবাজার থেকে ২০২৩ সালে ৩৪ কোটি ৭৪ লাখ টাকার রিয়েলাইজড গেইন হয়েছে। তবে এর আগের বছরে হয়েছিল ১ কোটি ৩৫ লাখ টাকা।
এই ব্যাংকটির ক্যাপিটাল গেইন ও নিট সুদজনিত আয় বৃদ্ধির পরেও আগের বছরের ৩৪৪ কোটি ২৪ লাখ টাকার নিট মুনাফা কমে ২০২৩ সালে হয়েছে ৩০০ কোটি ৫২ লাখ টাকা। অন্যভাবে বললে আগের বছরের শেয়ারপ্রতি ১.৮৮ টাকার মুনাফা কমে হয়েছে ১.৬৪ টাকা।

মুনাফায় এই পতনের পেছনে কারণ হিসেবে রয়েছে পরিচালন ব্যয় বৃদ্ধি। ব্যাংকটির বছরের ব্যবধানে ৮৪৩ কোটি ৫৭ লাখ টাকার পরিচালন ব্যয় ২০২৩ সালে বেড়ে হয়েছে ১ হাজার ২১ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ পরিচালন ব্যয় বেড়েছে ১৭৮ কোটি ২৪ লাখ টাকা।
ব্যাংকটির সমন্বিতভাবে আগের বছরে নিট সুদজনিত আয় ৮০৯ কোটি ৯২ লাখ টাকা হলেও ২০২৩ সালে বেড়ে হয়েছে ৮৩৭ কোটি ৭০ লাখ টাকা।

এ বিষয়ে জানতে ব্যাংকটির সচিব মো. মোকাম্মেল হককে ফোন দিলে তিনি ওভারফোনে মন্তব্য করার সুযোগ নেই বলে জানান।
ব্যাংকটির এই সুদজনিত আয় করতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর ঋণ বিতরনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৪৯৯ কোটি ৩৩ লাখ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ৩২ হাজার ৯৯০ কোটি ৭৬ লাখ টাকা।

১৯৭৬ সালে যাত্রা শুরু করা আইএফআইসি ব্যাংকের আইএফআইসি সিকিউরিটিজ, আইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিমিটেড ও আইএফআইসি ইনভেস্টমেন্ট নামের ৩টি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। এছাড়া সহযোগি কোম্পানি হিসাবে ওমানে ওমান এক্সচেঞ্জ এলএলসি রয়েছে।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- সোনার গহনার দাম কমেছে
- গোবিন্দকে খুন করতে চান সুনীতা
- সন্তানকে রেখে কাজে যাওয়ার দিন টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- সিটির বড় শাস্তি হলে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
- ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, খেলেই জিততে হবে’
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














