বিশেষ নিরীক্ষায় বেরিয়ে আসবে সব অপকর্ম
আইপিওতে টাকা উত্তোলনের আগে ব্যবসায় নিয়মিত উত্থান হলেও এখন পতনে
শেয়ারবাজার থেকে টাকা নিয়ে ব্যবসায় সম্প্রসারণ করবে, বাড়বে আয় ও মুনাফা- এমন স্বপ্ন দেখিয়ে সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে একমি পেস্টিসাইডস। প্রতারক নিরীক্ষকের হাত ধরে অতিরঞ্জিত আর্থিক হিসাব দেখিয়ে শেয়ারবাজারে আসা এ কোম্পানিটির আইপিওতে আসার আগে নিয়মিত আয় (পণ্য বিক্রি) ও মুনাফা বাড়ে। কিন্তু সেই কোম্পানির শেয়ারবাজারে আসার পরে কমতে কমতে এখন লোকসানে। মাত্র ২ বছরের ব্যবধানে এই অধ:পতন। তাই কোম্পানিটির বিগত ৫ বছরের আর্থিক হিসাবের প্রকৃত সত্য তথ্য বের করে আনতে বিশেষ নিরীক্ষা করা দরকার। বিএসইসির এই পদক্ষেপে অপরাধী যেমন চিহ্নিত হবে, একইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে। বড় অনিয়মের মধ্য দিয়ে শেয়ারবাজারে আসতে উদগ্রীব এ কোম্পানি কর্তৃপক্ষ এখনো আইপিওর বড় অংশ ব্যবহার করতে পারেনি।
প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্যে কোম্পানিটিকে শেয়ারবাজারে আনা হয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে প্লেসমেন্ট গ্যাংয়ের সদস্য ফরিদ এর নেতৃত্বের একটি সংঘবদ্ধ গোষ্ঠী। যার সঙ্গে কাজ করে কাজী সাইফুর রহমানসহ অন্যান্যরা। তারা একমি পেস্টিসাইডসে অনেক টাকার প্লেসমেন্ট বাণিজ্য করে।
এদিকে প্রতারক নিরীক্ষক সিরাজ খান বসাক অ্যান্ড কোং এর পার্টনার রমেন্দ্র নাথ বসাকের মাধ্যমে নিরীক্ষা করিয়ে শেয়ারবাজারে আনা হয় একমি পেস্টিসাইডসকে। যে প্রতারক নিরীক্ষক সিলভার কম্পোজিট টেক্সটাইল মিলসের একই সময়ের দুই রকম অ্যাকাউন্টস নিরীক্ষা করেছে এবং সঠিক বলে সার্টিফিকেট দিয়েছে। যা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এই জঘন্যতম কাজের জন্য তার নিরীক্ষা কাজের উপর ৫ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি)। আর সেই প্রতারক নিরীক্ষা করেছে একমি পেস্টিসাইডস।
এই প্রতারক নিরীক্ষক দিয়ে অতিরঞ্জিত আয় ও মুনাফা দেখিয়ে শেয়ারবাজারে আসে একমি পেস্টিসাইডস। যাতে এখন কোম্পানিটির অবস্থা বেহাল।
প্লেসমেন্ট শেয়ার বিক্রি শেষে কোম্পানিটির সবচেয়ে বেশি বড় পতন হয়েছে। ২০২১ সালের ১৪ নভেম্বর লেনদেন শুরু হওয়া এ কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারে লক-ইন উঠে গেছে ২০২৩ সালের ১৪ নভেম্বর। যে কোম্পানিটির আইপিও পূর্ব ১০ কোটি ৫০ লাখ শেয়ারের মধ্যে ৪ কোটি ২৯ লাখ বা ৪০.৮৯ শতাংশ ছিল উদ্যোক্তা/পরিচালকদের। বাকি ৬ কোটি ২১ লাখ বা ৫৯.১১ শতাংশ ছিল প্লেসমেন্ট শেয়ার।
শেয়ারবাজারে আসার আগে প্রসপেক্টাসে কোম্পানিটির যে ৫ বছরের আর্থিক হিসাব প্রকাশ করা হয়, সেখানে নিয়মিত আয় ও মুনাফা বাড়ে বলে দেখানো হয়েছিল। দেখা গেছে, কোম্পানিটির ২০১৫-১৬ অর্থবছরের ৯৪ কোটি ২৯ লাখ টাকার আয় টানা বেড়ে ২০১৯-২০ অর্থবছরে হয় ১৫৩ কোটি ৮৬ লাখ টাকা। এক্ষেত্রে নিট মুনাফাও টানা বেড়ে ৮ কোটি ৩১ লাখ থেকে ১৯ কোটি ৪৭ লাখ টাকা হয়। কিন্তু কোম্পানিটির যখনই শেয়ারবাজার থেকে টাকা নেওয়া হয়ে যায়, তারপরে বেরিয়ে আসতে শুরু করেছে প্রকৃত ঘটনা।
শেয়ারবাজারে আসার পরে কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে আয় কিছুটা বেড়ে হয় ১৫৯ কোটি ১১ লাখ টাকা। কিন্তু মুনাফা আগের মতো হয়নি। শেয়ারবাজারে আসার আগে মুনাফা বাড়লেও তালিকাভুক্তির পরে কমে গেছে। ওই অর্থবছরে মুনাফা কমে হয় ১৮ কোটি ৮৮ লাখ টাকা।
তবে এরপরের ২০২২-২৩ অর্থবছরে হয়ে গেল সবদিক দিয়েই বড় পতন। কোম্পানিটির ১৫৯ কোটি ১১ লাখ টাকার পণ্য বিক্রি নেমে আসল ১২০ কোটি ৪৬ লাখ টাকায়। এক্ষেত্রে কমল ৩৮ কোটি ৬৫ লাখ টাকার বা ২৪ শতাংশ। তবে নিট মুনাফা কমে গেল আরও বেশি হারে। এক্ষেত্রে মুনাফা কমে ৫ কোটি ৮৮ লাখ টাকার বা ৩১ শতাংশ।
এরপরে ২০২৩-২৪ অর্থবছরে আরেক ধাপ এগিয়ে কোম্পানিটি লোকসানে নামে। ওই অর্থবছরে কোম্পানিটির ১০ কোটি ২৮ লাখ টাকা লোকসান হয়েছে। চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকা।
প্লেসমেন্টহোল্ডারদের স্বার্থে শেয়ারবাজারে আসা এ কোম্পানি কর্তৃপক্ষ সাড়ে ৩ বছরেও আইপিও ফান্ড ব্যবহার করতে পারেনি। প্রসপেক্টাসে ঘোষণা অনুযায়ি, কোম্পানিটির আইপিওতে উত্তোলন করা ৩০ কোটি টাকার সবটুকু ব্যবহারের সময়সীমা ছিল ২ বছর বা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সিএসইর তথ্য অনুযায়ি, সর্বশেষ প্রকাশিত গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিওর অব্যবহৃত ফান্ড রয়েছে ৮ কোটি ১৪ লাখ টাকা বা ২৭ শতাংশ।
পাঠকের মতামত:
- শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২০ শতাংশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
- প্রথম পিরিয়ডে মনে হয়েছিল মৃত্যু নিশ্চিত
- ‘হাসলে মিষ্টি, না হাসলে আগুন’
- তৃতীয়ও হতে পারল না বিশ্বকাপ জয়ের শীর্ষ দাবিদার ফ্রান্স
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে
- একদিনে আইবিএমের ৮.৫০ লাখ কোটি টাকা পতন
- 'অন্যের কথায়' শেয়ার কেনেন অধিকাংশ খুচরা বিনিয়োগকারী: বিএসইসি চেয়ারম্যান
- বাজার শক্তিশালী হলে বিদেশিরা আগ্রহী হবেন
- মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৭ হাজার ৪৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মার্জিন বিধিমালা এখনও চূড়ান্ত নয়, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএসইসির
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- অস্বাভাবিক দরবৃদ্ধি, আল-মদিনা ফার্মার শেয়ার তদন্তের নির্দেশ
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে ৫ কার্যদিবস পর পতন
- লুজারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- গেইনারের শীর্ষে টেকনো ড্রাগস
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে মহেশপুরে সচেতনতামূলক র্যালি
- লেনদেনের শীর্ষ টেকনো ড্রাগস
- বিআইএফসির লোকসান বেড়েছে ৪ শতাংশ
- সেনা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের পর্ষদে ফেরাতে হাইকোর্টের অনুমতি চাইবে পিপলস লিজিং
- আল-আরাফাহ ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরল উদ্যোক্তা পরিচালকদের হাতে
- গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে টপকে শীর্ষে মেসি
- বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব, নজরে বন্দর ও লজিস্টিকস খাত
- আইপিও অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানোর দাবি
- আর্জেন্টিনা জেতায় বিয়ে করতে যাচ্ছেন পরীমণি!
- টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা
- লুজারের শীর্ষে জুট স্পিনার্স
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস উত্থান
- গেইনারের শীর্ষে এসিআই ফর্মূলা
- ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বিএসআরএম স্টিল
- প্রাইম ইসলামী লাইফের ঘাটতি কমেছে, বেড়েছে লাইফ ইন্স্যুরেন্স তহবিল
- প্রগতি লাইফের নেট প্রিমিয়াম বেড়েছে ২৪%
- এমএল ডাইংয়ের ৬২% দর বৃদ্ধি
- ডেনিম উৎপাদন সক্ষমতা ৬০ মিলিয়ন গজে উন্নীত করেছে এনভয় টেক্সটাইল
- স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- ইসলামিক ফাইন্যান্সের লোকসান কমেছে ৯৪ শতাংশ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না পদ্মা লাইফ
- শাইনপুকুর সিরামিকসের কাঁচামাল আমদানিতে এলসি খোলার অনুমোদন
- বন্ধ উসমানিয়া গ্লাসের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- স্ক্রিপ নেটিং চালুর অনুমোদন
- রয়্যাল ফুটওয়্যারের কিউআইও অনুমোদন
- লুজারের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং
- গেইনারের শীর্ষে আমান ফিড
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- দেশ গার্মেন্টসের ৬০% দর বৃদ্ধি
- লেনদেনের শীর্ষ লাভেলো আইসক্রীম
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- শার্প ইন্ডাস্ট্রিজের ৭৪% দর বৃদ্ধি
- এসকে ট্রিমসের লোকসান কমেছে ৩৮ শতাংশ
- সিএপিএম আইবিবিএল ফান্ডের ৯৬% দর বৃদ্ধি
- এটলাস বাংলাদেশের ৮৮% দর বৃদ্ধি
- লাইসেন্স নবায়ন না করেই ব্যবসায় ৬০ বীমা কোম্পানি, গ্রাহকদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- সূচকে সামান্য উত্থান, লেনদেনে পতন
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এক মাসে ২০% দর বৃদ্ধি
- আমরা নেটওয়ার্কের এক মাসে ১৪% দর বৃদ্ধি
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে দুই কোম্পানির লেনদেন স্থগিত
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা তমিজউদ্দিন টেক্সটাইলের কারখানা চালু
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম স্থগিত
- ফরচুন সুজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২০ শতাংশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ
- একদিনে আইবিএমের ৮.৫০ লাখ কোটি টাকা পতন














