ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি–হলান্ড, নেই রোনালদো–নেইমার
ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। গত ২০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ব্যালন ডি’অরের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারলেন না পর্তুগিজ তারকা। সবশেষ ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমে এই তালিকায় জায়গা পাননি রোনালদো। ২০০৪ থেকে ব্যালন ডি অ’রের সবশেষ সংস্করণ পর্যন্ত প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ কাল রাতে ব্যালন ডি অ’র ২০২৩–এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া লিওনেল মেসি ও আর্লিং হলান্ড এবার বর্ষসেরার পুরস্কারটি জয়ের দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে।
গত ফেব্রুয়ারিতে ফিফার বর্ষসেরা ‘বেস্ট’ ট্রফিজয়ী মেসি ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। ক্লাব পর্যায়ে মিশ্র মৌসুম কেটেছে মেসির। পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়লেও লিগে শিরোপা জিতেছে। হলান্ড আবার ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন গত মৌসুমে। ম্যানচেস্টার সিটির হয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। আর সিটি জিতেছে ‘ট্রেবল’—চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ।
প্রত্যাশিতভাবেই এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ক্লাবের মধ্যে ম্যানচেস্টার সিটি এবং জাতীয় দলের মধ্যে আর্জেন্টিনার দাপটই বেশি। সিটির ৭ খেলোয়াড় এই সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন। আর মেসিসহ আর্জেন্টিনা জাতীয় দল থেকে জায়গা পেয়েছেন মোট ৪ জন। গতবার ব্যালন ডি’অরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন সাতবারের বর্ষসেরা মেসি। সেটি ছিল ২০০৫ সালের পর তাঁর প্রথম বাদ পড়া।
এবার একই ভাগ্য মেনে নিতে হলো তাঁর চির প্রতিদ্বন্দ্বী রোনালদোকে। পর্তুগিজ তারকা গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের দল আল নাসরে যোগ দেন। রোনালদোর পথ অনুসরণ করেই সৌদি লিগের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারেরও জায়গা হয়নি মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। এ নিয়ে টানা দ্বিতীয় বছর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হলেন ব্রাজিল তারকা। তবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।
গত জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসির বড় প্রতিদ্বন্দ্বী এবার হলান্ড। নরওয়ে তারকা গত সপ্তাহে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইনাও জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। রিয়াল মাদ্রিদে ১৪ বছরের ক্যারিয়ার শেষ করে গত জুলাইয়ে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে যোগ দেওয়া করিম বেনজেমাকেও রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়।
মেয়েদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া স্প্যানিশ তারকা এইতানা বোনমাতি এবার পুরস্কারটি জয়ে ফেবারিট। স্পেনের হয়ে নারী বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। স্পেন নারী দল থেকে এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৬ জন। তবে সবশেষ টানা দুবারের ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিস পুতেয়াস চোট প্রবণ মৌসুমের কারণে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
- Revised Price Sensitive Information of Mostafa metal
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














