বিএসইসির দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিচার দাবি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য বিদায়ী চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও কমিশনের দূর্ণীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দূর্নীতি তদন্ত এবং বিচারের দাবীতে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি কমিশনকে পুরো ঢেলে সাজানোর দাবি জানান তারা।
রবিবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁও বিএসইসি কমিশন ভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে এ দাবি জানান তারা।
বিনিয়োগকারীরা বিক্ষোভে ৭ দাবি জানিয়েছে-
১. স্বৈরাচারী শাসনকালের সর্বোচ্চ বেনিফিসিয়ারী, শেয়ারবাজার ধ্বংস করার মুল কুশীলব,শেয়ারহোল্ডারদের পথে বসানোর ঘৃণিত ব্যাক্তি বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দূর্নীতির বিচার করা।
২. শেয়ারবাজারে লাগামহীন কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের ফতুর করে দিয়েছেন আবুল খায়ের হিরো, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমালসহ একটি চক্র। এ চক্রকে বিচারের আওতায় আনার দাবি।
৩. রোড শো’র আড়ালে টাকা পাচারের সুযোগ করে দেওয়া হয়। এসব সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কোনো লাগেজ বিমানবন্দরে কাস্টমস পরীক্ষা করে না। এই সুযোগকে কাজে লাগিয়ে লাগেজে করে ক্যাশ ডলার পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পুঁজিবাজারে যেসব কোম্পানির শেয়ার নিয়ে সবচেয়ে বেশি কারসাজি হয়েছে, সেসব কোম্পানি বা তার উদ্যোক্তারা এসব রোড শো স্পন্সর করেছেন। সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে রোড শো বা বিনিয়োগ সম্মেলন হয়েছে। অর্থ পাচারের বিচার দাবি।
৪. শেয়ারবাজারে যেসব মধ্যবর্তী প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছেন, সেগুলো নিয়েও রয়েছে বিতর্ক। বিশ্বজুড়ে পুঁজিবাজারকে সবচেয়ে সংবেদনশীল ও স্পর্শকাতর মনে করা হয়। এ বাজার পুরোটাই আস্থার উপর চলে। এ কারণে বাজার সংশ্লিষ্ট কোনো লাইসেন্স দেওয়ার আগে আবেদনকারীর যোগ্যতা, তার ভাবমূর্তি, অতীত রেকর্ড খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। কিন্তু এখানে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কিছুই বিবেচনায় নেওয়া হয়নি। বেশিরভাগ লাইসেন্স দেওয়া হয়েছে আওয়ামীলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং তার নিজের ঘনিষ্ট ব্যক্তিদের। এমনকি যুক্তরাষ্ট্রে আর্থিক অপরাধের জন্য শাস্তিপ্রাপ্ত জাভেদ মতিন এবং দেশের শেয়ারবাজারে একাধিক কারসাজিতে অভিযুক্ত আবুল খায়ের হিরোর স্ত্রীকে ব্রোকারহাউজের লাইসেন্স দেওয়া হয়েছে। এ অনিয়মের তদন্ত করে শাস্তি দেওয়া।
৫. বন্ধ কোম্পানি চালুর উদ্যোগ ঘিরেই বড় কারসাজি ২০২০ সালে দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারের প্রায় অর্ধশত লোকসানি ও বন্ধ কোম্পানির পর্ষদ বদলে কোম্পানিগুলোকে লাভজনকভাবে চালানোর উদ্যোগ নেয় বিএসইসি। এর মধ্যে কিছু কোম্পানির পর্ষদ ভেঙে নতুন করে স্বতন্ত্র পর্ষদ নিয়োগ করা হয়। আর কিছু কোম্পানির মালিকানা ও পরিচালনার দায়িত্বই বদলে দেওয়া হয়। আবার কিছু কোম্পানিকে বিশেষ সুবিধা দিয়ে ব্যবসার সুযোগ করে দেওয়া হয়। এসব প্রক্রিয়াকে ঘিরে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার নিয়ে শুরু হয় বড় ধরনের কারসাজি। মালিকানা বদল বা পর্ষদ বদলের খবরকে ঘিরে হু হু করে বাজারে দাম বাড়তে থাকে কিছু শেয়ারের।
এসব কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এমারেল্ড অয়েল, ফু-ওয়াং ফুড, হামি ইন্ডাস্ট্রিজ (সাবেক ইমাম বাটন), লিবরা ইনফিউশন, লিগেসি ফুটওয়্যার, পেপার প্রসেসিং, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজসহ আরও বেশি কিছু কোম্পানি। এসব কোম্পানির শেয়ারের দাম এক–দুই বছরে কয়েক গুণ বেশি বেড়েছে। আগে বাজার থেকে একটি গোষ্ঠী কম দামে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ার কিনে নেয়। পরে বিনিয়োগের নামে বিএসইসির সহযোগিতায় এসব কোম্পানির পর্ষদে জায়গা করে নেয় তারা। এরপর কোম্পানিকে লাভজনক করা ও নতুন নতুন বিনিয়োগের খবর দিয়ে বাজারে কোম্পানিগুলোর শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়। কয়েক গুণ মূল্যবৃদ্ধির পর বেনামে কেনা শেয়ার বিক্রি করে দিয়ে ওই গোষ্ঠী বিপুল মুনাফা তুলে নেয়। কিন্তু কমসংখ্যক বন্ধ কোম্পানিরই অবস্থার বদল হয়েছে এ উদ্যোগে। ফলে দেখা যাচ্ছে, বন্ধ কোম্পানি চালুর এ উদ্যোগ মূলত শেয়ারবাজারে কারসাজির বড় হাতিয়ার হয়ে উঠেছে।
এমনকি এ সুযোগ কাজে লাগাতে ওটিসি বাজারে থাকা বন্ধ কোম্পানি মাত্র কয়েক কোটি টাকায় কিনে নিয়ে নতুন শেয়ার ইস্যু ও পুনরায় সেসব কোম্পানিকে মূল বাজারে ফিরিয়ে আনার উদ্যোগের মাধ্যমেও কারসাজিতে জড়িয়ে পড়েছে একটি চক্র। এ চক্রকে শাস্তির আওতায় আনতে হবে।
৬. গত চার বছরে শেয়ারবাজারে বড় ধরনের কারসাজিকারক হিসেবে সামনে চলে আসে একটি নাম আবুল খায়ের হিরু অ্যান্ড অ্যাসোসিয়েটস। এ ছাড়া কারসাজির বিভিন্ন শেয়ারের সুবিধাভোগী ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, যিনি তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপারেরও চেয়ারম্যান। আরও যুক্ত ছিলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল ও পরিচালক আদনান ইমামসহ আরও বেশ কয়েকজন। এর মধ্যে শেয়ারের দাম বাড়ানোর ঘটনা ঘটাতেন আবুল খায়ের হিরু, যিনি সমবায় অধিদপ্তরের একজন সরকারি কর্মকর্তা। আর্থিক লাভের জন্য তাঁর সঙ্গে যুক্ত হন তালিকাভুক্ত একাধিক কোম্পানির উদ্যোক্তারাও।
চক্রটি এনআরবিসি ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স, ফরচুন শু, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, ডেলটা লাইফ ইনস্যুরেন্সসহ বেশ কিছু কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ায় কারসাজির মাধ্যমে। বিএসইসির শীর্ষ পর্যায়ের সঙ্গে ভালো যোগাযোগের সুবাদে চক্রটি বিশেষ সুবিধা পেয়েছে। একসময় বাজারে এমন প্রচারও হয়েছে যে এই চক্র যে শেয়ারে হাত দেয়, সেই শেয়ারেরই দাম বাড়ে লাফিয়ে। এ কারণে ২০২০-২০২১ সালে অনেক উদ্যোক্তা, শীর্ষ ব্রোকারেজ হাউসের মালিকেরাও শেয়ারের দাম বাড়াতে এ চক্রের সঙ্গে যুক্ত হন।
এসব কারসাজিকারকদের বিরুদ্ধে কার্যকরি কোন ব্যবস্থা গ্রহণ করেনি বিএসইসি। এমনকি অনেক তদন্ত প্রতিবেদন আলোর মুখও দেখেনি। এ কারণে নিয়ন্ত্রক সংস্থার প্রতিই আস্থার ঘাটতি তৈরি হয় শেয়ারহোল্ডারদের। এগুলো খতিয়ে শাস্তি নিশ্চিত করতে হবে।
৭. কমিশন অনেক সংস্কার এবং বিদেশী বিনিয়োগ আনার চেষ্টার কথা বললেও বাজারের অবস্থা দিন দিন খারাপ হয়েছে। বাজারে নতুন কোনো বিদেশী বিনিয়োগ আসেনি। বরং বিদ্যমান বিদেশী বিনিয়োগকারীরা বাজার থেকে টানা বিনিয়োগ প্রত্যাহার করেছে। বর্তমানে পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগের পরিমাণ স্মরণকালের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে। দীর্ঘ সময় পর্যন্ত ফ্লোরপ্রাইস নামের কৃত্রিম ব্যবস্থায় বাজারের পতন ঠেকিয়ে রাখতে হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত, শ্রীলংকা ও পাকিস্তানের মতো দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উল্লম্ফন হয়েছে। কিন্তু বাংলাদেশে পুরো বিপরীত অবস্থা। এ বিষয়টিও খতিয়ে দেখে দোষীদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।
পাঠকের মতামত:
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ














