ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

পাঁচ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

২০২৪ নভেম্বর ১৯ ১৯:২৭:১৭
পাঁচ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩২ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার, ট্রাস্ট ব্যাংকের ৪৫০ কোটি টাকার, ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকার, ব্যাংক এশিয়ার ৪০০ কোটি টাকার ও এক্সিম ব্যাংকের ২৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বিএসইসি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন