ব্যবসা সম্প্রসারনে আইপিওতে টাকা নেওয়া আমান কটনের টিকে থাকতেই হিমশিম
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজার থেকে বুক বিল্ডিংয়ে উচ্চ দরে শেয়ার ইস্যু করে আমান কটন ফাইব্রাস। তবে কয়েক বছরের ব্যবধানে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব ৯ মাসের শেয়ারপ্রতি ২.৪৪ টাকার মুনাফা এখন টানা লোকসান। যে কোম্পানিটিতে বিনিয়োগ করে ক্যাপিটাল ও লভ্যাংশ উভয় ক্ষেত্রেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে। অথচ কোম্পানিটির ব্যবসা সম্প্রসারন ও সুদজনিত ব্যয় কমানোর মাধ্যমে মুনাফা বৃদ্ধি করতে শেয়ারবাজারে আনা হয়।
আমান গ্রুপের আমান ফিড ও আমান কটন শেয়ারবাজারে তালিকাভুক্ত। এই গ্রুপটির উদ্যোক্তা/পরিচালকেরা দূর্ণীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। যারা বিনিয়োগকারীদের দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। এরইমধ্যে শাস্তির আওতায় আনা হলেও দূর্ণীতি থেকে বেরিয়ে আসেনি তারা।
২০২২ সালের জানুয়ারিতে সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে কমিশন সভায় আমান কটন ফাইব্রাসের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. তৌফিকুল ইসলাম ও মো. তরিকুল ইসলামের প্রত্যেককে ৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এ ৪ পরিচালকের জরিমানার পরিমাণ দাঁড়ায় ১২ কোটি টাকায়।
কোম্পানিটির বিরুদ্ধে যেসব সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কমিশন তার মধ্যে রয়েছে - পরিকল্পনা অনুসারে আইপিওর অর্থ ব্যয় না করা, যৌথ উদ্যোগ, সহযোগী বা অঙ্গপ্রতিষ্ঠান ও অধিগ্রহণের উদ্দেশ্যে আইপিও তহবিল ব্যবহার করা, কোম্পানির আর্থিক অবস্থানের বিষয়ে সঠিক ও প্রকৃত চিত্র তুলে না ধরা, বিশেষ নিরীক্ষককে সহযোগিতা না করা এবং যথাযথ দলিলাদি ছাড়াই সম্পর্কিত পক্ষের মধ্যে লেনদেন করা। অন্যদিকে কোম্পানিটির নিরীক্ষিক আতা খান অ্যান্ড কোম্পানিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়।
ইস্যু ম্যানেজার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে আমান কটন ২০১৮ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজারে আসে। ওইসময় প্রতিটি শেয়ারের কাট-অফ প্রাইস ৪০ টাকা নির্ধারন হয়। এতে প্রতিটি শেয়ারে প্রিমিয়াম সংগ্রহ করে ৩০ টাকা। তবে সাধারন বিনিয়োগকারীদের কাছে ৩৬ টাকা করে শেয়ার ইস্যু করে। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয়। যা কাট-অফ প্রাইস মূল্য বিবেচনায় ২.৫০ শতাংশ।
আরও পড়ুন......
৭৫ টাকা কাট-অফ প্রাইসের রানার টানা লোকসানে
৮০ টাকা কাট-অফ প্রাইসের বসুন্ধরার ‘নো’ ডিভিডেন্ড
বারাকা পাওয়ারের ইস্যু দর ৬০ টাকা : বাজার দর ১০ টাকা
প্রিমিয়ামে ১৫০ কোটি টাকা নেওয়া লুব-রেফ ৩ বছরেই লোকসানে
৩২ টাকা কাট-অফ প্রাইসের বারাকা পতেঙ্গার বাজার দর ১০.১০ টাকা
এনার্জিপ্যাকের আইপিও পূর্ব ৪৭ কোটি টাকার মুনাফা এখন লোকসান ৯৯ কোটি
এদিকে ৪০ টাকা কাট-অফ প্রাইসের আমান কটনের শেয়ার দর এখন ১৮.৪০ টাকা। এতে করে ক্যাপিটাল লোকসানে কোম্পানিটির বিনিয়োগকারীরা।
এমন উচ্চ মূল্যের কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৯৪) টাকা। এরপরে ২০২৩-২৪ অর্থবছরেও লোকসান হয়েছে। ওই অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২৫) টাকা। অথচ শেয়ারবাজারে আসার আগে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৪৪ টাকা।
ব্যবসায় এই পতনের কারন হিসেবে কাচাঁমালের দাম ও ওভারহেড খরচ বৃদ্ধিকে উল্লেখ করেছে আমান কটন কর্তৃপক্ষ। এছাড়া গ্যাস, প্যাকিং ম্যাটেরিয়ালস ও অন্যান্য ম্যাটেরিয়ালসের দর বৃদ্ধি কারন হিসেবে রয়েছে। একইসঙ্গে ডলার রেট বৃদ্ধিতে সুদজনিত ব্যয় বেড়েছে বলে জানিয়েছে।
(পরবর্তী পর্বে কোম্পানিটির আইপিও ফান্ড উদ্যোক্তা/পরিচালকদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহারে যে সমস্যায় আটকে রয়েছে, তা তুলে ধরা হবে)
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এপেক্স স্পিনিং
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিদেশি ঋণ পরিশোধ ৮ হাজার ৬২৬ কোটি টাকা
- সোনার গহনার দাম কমেছে
- গোবিন্দকে খুন করতে চান সুনীতা
- সন্তানকে রেখে কাজে যাওয়ার দিন টানা তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি
- বিএসআরএমে একটিতে মার্জিন, অন্যটিতে ঋণের চাপ
- কারসাজিতে জড়িত এটিসি শরিয়াহ ফান্ডের কার্যক্রম তদন্তে বিএসইসি
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- সিটির বড় শাস্তি হলে বদলে যেতে পারে হলান্ডের ভবিষ্যৎ
- ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, খেলেই জিততে হবে’
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- এসকে ট্রিমসের লোকসান কমেছে ৩৬ শতাংশ
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- ইটিপি নির্মাণে মাটি খনন শুরু করেছে অ্যাপেক্স ট্যানারি
- ইসলামী ব্যাংকিং শুরু করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স
- ঋণ পুনর্গঠনে ৫০০ কোটি টাকার প্রাধিকার শেয়ার ছাড়ছে অ্যাপেক্স ফুটওয়্যার
- শেয়ারবাজারে আসছে র্যানকন মোটরস
- কমল সোনার দাম
- কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার
- আইপিও মূল্যের সামান্য ওপরে এনএসইর তালিকাভুক্তি
- বিমা কমিশনের প্রস্তাবে শেয়ারবাজারে বড় পতন
- তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানির বাম্পার লভ্যাংশ
- সানম্যানের গ্যারান্টিতে ৬২০ কোটি টাকার ঋণ
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৮০২ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২২৬ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৩ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়ালটন হাই-টেক
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা














