ন্যাশনাল ব্যাংক থেকে ৯৯৮ কোটি টাকার ঋণ
ওয়েস্টার্ন মেরিনের জাহাজ বিক্রির চুক্তির গুরুত্বপূর্ণ তথ্য গোপন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রথম সারির ঋণ খেলাপি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ব্যবসায়িক মন্দায় কয়েক বছর লোকসানে ছিল। তবে সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে নামমাত্র মুনাফায় ফিরেছে। এরমধ্যেও আর্থিক হিসাবে কারচুপি বন্ধ হয়নি। তারা জাহাজ বিক্রি নিয়ে আর্থিক অস্থিরতার মধ্যে থাকা একটি ঝুকিপূর্ণ গ্রুপের সঙ্গে চুক্তি করলেও তা প্রকাশ করেনি। যারা ঋণ কমিয়ে দেখিয়েছে। এছাড়া ভূয়া সম্পদ দেখিয়েছে।
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ আর্থিক হিসাবে অগ্রিম প্রদানবাবদ ৩৬০ কোটি ৫৯ লাখ টাকা সম্পদ দেখিয়েছে। কিন্তু এর স্বপক্ষে নিরীক্ষককে প্রমাণাদি দিতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।
কোম্পানিটির অনেক ঋণ নেওয়া রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে তাদের পণ্য বিক্রি সে তুলনায় অনেক কম। যা কোম্পানিটির বাজে পরিচালন কর্মকাণ্ড তুলে ধরেছে। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে।
ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ এস.আলম গ্রুপের সঙ্গে পণ্য বিক্রি নিয়ে চুক্তি করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক। তবে এস.আলম গ্রুপ আর্থিকভাবে অস্থিরতার মধ্যে থাকলেও এসব বিষয়ে আর্থিক হিসাবে হিসাব মান অনুযায়ি তুলে ধরেনি ওয়েস্টার্ন মেরিন কর্তৃপক্ষ। এছাড়া বিষয়টি কোম্পানির পণ্য বিক্রি কেমন প্রভাবিত হবে, তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ তথ্য।
আরও পড়ুন....
ভূয়া সম্পদ দেখানোসহ নানা সমস্যায় জর্জরিত স্ট্যান্ডার্ড সিরামিক
ঋণের বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কর্তৃপক্ষ। তাদের ১৯টি ব্যাংক ও লিজিং কোম্পানিতে ঋণের পরিমাণ দেখিয়েছে ২ হাজার ২৪৫ কোটি ৫৩ লাখ টাকা। অথচ ২টি প্রতিষ্ঠানের দেওয়া স্টেটমেন্টের তথ্যেই গরমিল পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির আর্থিক হিসাবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ৩ কোটি ৯৯ লাখ টাকা ও প্রিমিয়ার লিজিংয়ে ১০ কোটি ৩৩ লাখ টাকার ঋণ উল্লেখ করা হয়েছে। তবে ওই দুটি প্রতিষ্ঠানের স্টেটমেন্টে যথাক্রমে ৪ কোটি ১৩ লাখ টাকা ও ৪৫ কোটি ৫৮ লাখ টাকার ঋণ বলা হয়েছে। এক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ প্রিমিয়ার লিজিংয়ে ৩৫ কোটি ২৫ লাখ টাকা ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে ১৪ লাখ টাকার ঋণ কম দেখিয়েছে।
কোম্পানিটির সবচেয়ে বেশি ৯৯৭ কোটি ৯৫ লাখ টাকার ঋণ নেওয়া রয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে। এছাড়া ব্যাংক এশিয়া থেকে ৫০৫ কোটি ৯০ লাখ টাকা, সোনালি ব্যাংক থেকে ১৮৫ কোটি ৮৭ লাখ টাকা ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে ১৫৭ কোটি ৫৬ লাখ টাকা ঋণ নেওয়া রয়েছে।
এসব বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়েস্টার্ন মেরিনের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৫ কোটি ২০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯৯ শতাংশ। কোম্পানিটির বুধবার (২২ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ৯.৭০ টাকায়।
পাঠকের মতামত:
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- ৪৫ হাজার কোটি টাকায় উপজেলা হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ
- অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
- দীপাবলির বিশেষ লেনদেনে হতাশ বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে ধুঁকছে বস্ত্র খাত
- র্যাম্প থেকে অভিনয়, এবার বিশ্বমঞ্চে বাংলাদেশের মাহি
- বল টেম্পারিংয়ে শুধু তিনজন নয়, জানত পুরো দল—আট বছর পর খাজার দাবি
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে শাইন মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ১১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- ডেসকোর মুনাফা বেড়েছে ৩৪ শতাংশ
- ডরিন পাওয়ারের মুনাফা বেড়েছে ২৩ শতাংশ
- পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- পদ্মা অয়েলের ১৭০% লভ্যাংশ ঘোষনা
- এবারও গোল্ডেন সনের ‘নো’ ডিভিডেন্ড
- ট্রাস্ট ইসলামী লাইফের ৫% লভ্যাংশ ঘোষনা
- চার ধাপে ৮৪ কোটি টাকার বীমাদাবি পরিশোধ, নতুন করে পাচ্ছেন ৫৯৭২ গ্রাহক
- সিএসইতেও চলছে ভাগবাটোয়ারা
- বছরজুড়ে পতনে ভারতীয় শেয়ারবাজার
- ওয়েব কোটসের কিউআইওর অর্থ কোথায় গেল, খতিয়ে দেখবে বিএসইসি
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা হারালো ৯২৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা














