বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মাকসুদের ন্যাক্কারজনক মামলার ঘটনা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৬ কর্মকর্তার বিরুদ্ধে সংস্থাটির প্রধানেরই প্ররোচনায় ন্যাক্কারজনক মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। যার পেছনে কলকাঠি নেরেছেন অথর্ব ও অযোগ্য হিসেবে খেতাব পাওয়া বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। শেরে বাংলা নগর থানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে মামলার বাদি আশিকুর রহমান বলেন, আমি বাদি হয়ে ১৬ জনকে আসামী করে শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছি। মামলার এজাহারে বিস্তারিত উল্লেখ করা আছে।
এ মামলায় আসামী করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী(৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলাকালে অভিযুক্তরাসহ আরো কিছু কর্মকর্তা-কর্মচারী কমিশনের সভাকক্ষে জোরপূর্বক ও অনধিকার প্রবেশের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণকে অবরুদ্ধ করে। এরই মধ্যে পূর্ব পরিকল্পনা মতে এবং অবৈধ বাঁধা যারা সৃষ্টি করার জন্য আসামীগণ কমিশনের মূল ফটকে তালা দেয়, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামীগণ অকথ্য ভাষা ব্যবহার করে ও এসির রিমোট চেয়ারম্যান ও কমিশনারদের লক্ষ্য করে ছুড়ে মারে এবং বিভিন্নভাবে পেশি শক্তির মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে। একই সাথে তারা কমিশনের চেয়াম্যানের একান্ত সচিব (সরকারের সিনিয়র সহকারী সচিব) মো. জাহাঙ্গীর হোসেনকে লাঞ্চিত করে। আসামীগণ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসর প্রদান আদেশ প্রত্যাহার এবং কমিশনের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কারণ দর্শানো আদেশ প্রত্যাহার এবং গঠিত তদন্ত কমিটি রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করার দাবিতে সন্ত্রাসী কায়দায় সরকারি অফিস কক্ষ ভাংচুর করে এবং সরকারি কাজে বাঁধা প্রদান করে এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধন করে।
এজাহারে বলা হয়, বিগত দিনের পুজিবাজারের অনিয়ম অনুসন্ধানে বিএসইসি পুঁজিবাজারে অভিজ্ঞ ৫ জনের সমন্বয়ে গত বছরের ১ সেপ্টেম্বর একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করে। সেই অনুসন্ধান ও তদন্ত কমিটির অনিয়ম সংক্রান্তে জড়িত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। কমিশন সেই অনুসন্ধান ও তদন্ত কমিটির রিপোর্ট ও রিপোর্টর সুপারিশের সূত্রে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে কমিশনের কয়েক জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। কমিশনের সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকায় কমিশন তাকে চাকুরি হতে অবসর প্রদান করা করেছে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আসামীদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চলমান আছে এবং সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলমের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারিসহ পুঁজিবাজারে লুটপাটের সহায়তা করে অবৈধ সম্পদ গড়ার অভিযোগের তাদের পাসপোর্ট বাতিল করে দেশ ত্যাগের নিষেজ্ঞা ও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই ফলশ্রুতিতে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদেরকে অবরুদ্ধ করে বিভিন্ন অশোভন স্লোগান, অকথ্য ভাষা ব্যবহার এবং পেশি শক্তির মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। এ ভীতিকর পরিস্থিতি প্রায় ৪ ঘণ্টা চলে। কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা ভয়ানক অবরুদ্ধ থাকার খবরে এবং বিএসইসি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠান হওয়ায় প্রথমে পুলিশ ও পরবর্তীতে সেনাবাহিনী বিএসইসিতে অবস্থান নিয়ে চেয়ারম্যান ও কমিশনারদের জিম্মি অবস্থা হতে মুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বর্তমান কমিশন পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় বিএসইসি এর উপরোক্ত উশৃঙ্খল কর্মকর্তা-কর্মচারীগণ বর্ণিত অপরাধের মাধ্যমে পুঁজিবাজার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়।
মামলার বিষয়ে বিস্তারিত জানতে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম আজমকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও কোনো উত্তর দেননি।
পাঠকের মতামত:
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি














