বাংলাদেশে বন্ধ : ভারতে অক্টোবরে আসছে ৩২ হাজার কোটি রুপির আইপিও
অর্থ বাণিজ্য ডেস্ক : বিশ্বের পুঁজিবাজারের মূল কাজ পুঁজি সরবরাহ করা। তবে বাংলাদেশের শেয়ারবাজারে এই পুঁজি সরবরাহ বন্ধ করে রেখেছে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। অযোগ্য নেতৃত্বের এই কমিশনের উপর অনাস্থার কারনে শেয়ারবাজার থেকে পুঁজি সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীদের। তবে পার্শ্ববর্তী দেশ ভারতের শেয়ারবাজার থেকে নিয়মিত হাজার হাজার কোটি রুপির উত্তোলন করছে বিভিন্ন কোম্পানি।
এরই ধারাবাহিকতায় ভারতের শেয়ারবাজারে অক্টোবরে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসছে দু’টি বড় কোম্পানি। ফলে তালিকাভুক্তির দিনে মোটা মুনাফার স্বপ্ন এখন থেকে দেখতে শুরু করেছেন সেদেশের বিনিয়োগকারীরা। জোড়া আইপিও’র আকার হবে ৩২ হাজার কোটি রুপির বেশি।
ভারতের ব্রোকারেজ হাউজগুলির দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে পা রাখবে বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারী দক্ষিণ কোরীয় কোম্পানি এলজি ইলেকট্রনিক্স। আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৮ কোটি ডলার তোলার পরিকল্পনা রয়েছে তাদের। ভারতীয় মুদ্রায় যেটা প্রায় ১৫ হাজার কোটি টাকা। এর মাধ্যমে ভারতে ১৫ শতাংশ অংশীদারী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এলজি ইলেকট্রনিক্স।
আইপিও আনতে গত বছরের ডিসেম্বরে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) কাছে খসড়া নথি জমা করে ওই দক্ষিণ কোরীয় কোম্পানি। পরে এ ব্যাপারে তাদের অনুমতি দেয় সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থা। খসড়া নথি অনুযায়ী, আইপিওতে আবেদনের ৩৫ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রেখেছে এলজি ইলেকট্রনিক্স।
এ ছাড়া যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৫০ শতাংশ এবং অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১৫ শতাংশে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট দক্ষিণ কোরিয়ার বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণকারী কোম্পানির অফার ফর সেল বা ওএফএসের মাধ্যমে মোট ১০ কোটি ২০ লক্ষ শেয়ার বিক্রির পরিকল্পনা রয়েছে।
গত বছর ২৭ হাজার ৮৭০ কোটি টাকার আইপিও এনে সবাইকে চমকে দেয় বহুজাতিক গাড়ি নির্মাণকারী কোম্পানি হুন্ডাই মোটর। ২০২১ সালে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি (লাইফ ইনসিওর্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া) এবং ফিনটেক সংস্থা পেটিএম যথাক্রমে ২১ হাজার কোটি ও ১৮ হাজার ৩০০ কোটি টাকার আইপিও এনেছিল। বলা বাহুল্য এই হিসাবে অক্টোবরে চতুর্থ বৃহত্তম আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে পা রাখবে এলজি ইলেকট্রনিক্স। আর তাই বিনিয়োগকারীদের মধ্যে চড়ছে প্রত্যাশার পারদ।
অন্য দিকে অক্টোবরে আইপিও আনার কথা রয়েছে টাটা গোষ্ঠীর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসি (নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কর্পোরেশন) টাটা ক্যাপিটালের। এর আনুমানিক আকার ২০০ কোটি ডলার হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্ক ১৭ হাজার ২০০ কোটি ছা়ড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে টাটা ক্যাপিটালের তালিকাভুক্তি হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু, সেই সময়সীমা পিছিয়েছে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।
সূত্রের খবর, আইপিওর মাধ্যমে ৪৭ কোটি ৫৮ লক্ষ শেয়ার লেনদেন করতে পারে টাটা ক্যাপিটাল। এরমধ্যে ২১ কোটি নতুন স্টক থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া অফার ফর সেলে ২৬ কোটি ৫৮ লক্ষ টাকার শেয়ার বিক্রি করবে টাটা গোষ্ঠীর এই সংস্থা। বর্তমানে টাটা ক্যাপিটালের ৮৮.৬ শতাংশ শেয়ার রয়েছে মূল সংস্থা টাটা সন্সের হাতে। অন্যদিকে ১.৮ শতাংশ স্টকের মালিকানা রয়েছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনের হাতে। আইপিওর মাধ্যমে প্রথম সংস্থাটি ২৩ কোটি এবং দ্বিতীয়টি ৩ কোটি ৫৮ লক্ষ শেয়ার বিক্রি করবে।
পাঠকের মতামত:
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন














