ভারতে আইপিওতে ৮,৮৭৬ কোটি টাকা তুলবে চশমা কোম্পানি
অর্থ বাণিজ্য ডেস্ক : ভারতের শেয়ারবাজারে আসছে চশমা প্রস্তুতকারী কোম্পানি লেন্সকার্ট। এলক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনার অনুমোদন পেয়েছে তারা।
জানা গেছে, নভেম্বরে ভারতের বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে স্টার্ট আপ এ কোম্পানিটির। ওই দিন লেন্সকার্টের শেয়ার রকেট গতি পেলে বিনিয়োগকারীরা যে মোটা মুনাফা করবেন, তা বলাই বাহুল্য।
চশমা প্রস্তুতকারী গুরুগ্রামের স্টার্ট আপ কোম্পানিটির প্রতিষ্ঠা ২০০৮ সালে। এর দু’বছরের মাথায় অনলাইন ব্যবসায় নামে তারা। ২০১৩ সালে খুচরো বিপণি খোলে লেন্সকার্ট। চলতি বছরের জুলাইয়ে আইপিও আনার খসড়া নথি সেবির কাছে জমা করে। অর্থনীতির পরিভাষার যা ‘ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস’ বা ডিআরএইচপি হিসাবে পরিচিত।
সূত্রের খবর, এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি ডলার তোলার পরিকল্পনা রয়েছে গুরুগ্রামের লেন্সকার্টের। ভারতীয় মুদ্রায় যেটা প্রায় ৮ হাজার ৮৭৬ কোটি টাকা। অর্থাৎ টাটা ক্যাপিটাল এবং এলজি ইলেকট্রনিক্সের পর এ বছরের তৃতীয় বৃহত্তম আইপিও আনতে চলেছে লেন্সকার্ট। এতে নতুন ইস্যু এবং অফার ফর সেল (ওএফএস)— দু’টি শ্রেণিতেই শেয়ার বিক্রি করবে গুরুগ্রামের স্টার্ট আপ।
ভারতের ব্রোকারেজ হাউজগুলির দাবি, আসন্ন আইপিতে মোট ১৩.২২ কোটির বেশি স্টক বাজারে ছাড়বে লেন্সকার্ট। এরমধ্যে ২ হাজার ১৫০ কোটি মূল্যের থাকবে নতুন শেয়ার। এছাড়া বিদ্যমান বিনিয়োগকারীরা ওএফএসে স্টক বিক্রি করতে পারবেন। সেই তালিকায় রয়েছেন স্টার্ট আপ কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা ও চিফ এক্জ়িকিউটিভ অফিসার (সিইও) পীযূষ বনশল এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নেহা বনশল।
‘লেন্সকার্ট’ জানিয়েছে, আইপিও থেকে প্রাপ্ত অর্থ ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করা হবে। এ দেশের বিভিন্ন শহরে একাধিক নতুন বিপণি খোলার পরিকল্পনা রয়েছে তাদের। এর জন্য ২৭২ কোটি টাকা খরচ ধার্য করেছে তারা। এ ছাড়া ২,৭০০টি স্টোরের ভা়ড়া, লিজ় এবং অন্যান্য খরচ মেটাতে ৫৯১ কোটি টাকা ব্যয় করবে চশমা প্রস্তুতকারী কোম্পানিটি।
এছাড়া আইপিওর মাধ্যমে সংগৃহীত তহবিল ‘কৌশলগত উদ্যোগে’ ব্যবহারের কথা ঘোষণা করেছে লেন্সকার্ট। এর মধ্যে রয়েছে একাধিক বিপণী অধিগ্রহণ, ব্র্যান্ডের মার্কেটিং এবং প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ। চশমা প্রস্তুতকারী কোম্পানিটির আইপিওর বুক রানিং লিড ম্যানেজার তালিকায় কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল, মর্গ্যান স্ট্যানলি ইন্ডিয়া, অ্যাভেন্ডাস ক্যাপিটাল, সিটি গ্রুপ গ্লোবাল, অ্যাক্সিস ক্যাপিটাল এবং ইনটেনসিভ সার্ভিসেসের নাম রয়েছে।
পাঠকের মতামত:
- Revised Price Sensitive Information of Mostafa metal
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














