ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

২০২৫ অক্টোবর ২৪ ১০:৩৫:০২
সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (১৯-২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ২২.৬৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - বিডি ফাইন্যান্সের ১৯.৪২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৮.৭৫ শতাংশ, সমতা লেদারের ১৭.৯৪ শতাংশ, আরামিটের ১৭.২৫ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১৫.৪৯ শতাংশ, একমি পেস্টিসাইডের ১৩.১৯ শতাংশ, ফার কেমিক্যালের ১৩.০৪ শতাংশ, গ্লোবাল হেভী কেমিক্যালের ১০.৬৮ শতাংশ ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১০.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন