ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার

২০২৫ অক্টোবর ২৯ ১৬:২০:১৭
গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ইউনিট দর ১০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৯.৯১ শতাংশ, সী পার্লের ৯.৭৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮.৭৪ শতাংশ, টেকনো ড্রাগসের ৮.৬৬ শতাংশ, কপারটেকের ৭.৯৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৭.৮৮ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৭.৩৮ শতাংশ, সোনালী আঁশে ৬.১২ শতাংশ ও একমি পেস্টিসাইডের ৬.০৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন