থাকবে না মেয়াদি মিউচুয়াল ফান্ড, প্রতিদিন প্রকাশ করতে হবে এনএভি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বিনিয়োগকারীর সুরক্ষা ও স্বচ্ছতা বাড়াতে মিউচুয়াল ফান্ডের নতুন বিধিমালা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ নামের এই বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড অনুমোদন দেওয়া হবে না। এছাড়া বিদ্যমান মেয়াদি ফান্ডগুলো যদি বাজারদর ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে সেগুলোকে অবসায়নের পথে নিতে হবে।
বিধিমালা অনুযায়ী, বে-মেয়াদি ফান্ডের ইউনিট বিনিয়োগকারীরা যে কোনো সময় কিনতে বা বিক্রি করতে পারবেন। তবে ফান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানকে প্রতিদিনের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) প্রকাশ করতে হবে। এতে ফান্ডের প্রকৃত আর্থিক অবস্থা সম্পর্কে বিনিয়োগকারীরা প্রতিদিন জানতে পারবেন—কোন ফান্ড লাভে, কোনটি লোকসানে।
বিধিমালায় বিদ্যমান মেয়াদি স্কিমের জন্য রাখা হয়েছে বিশেষ বিধান। ছয় মাসের মধ্যে কোনো ফান্ডের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য যদি নিট সম্পদ মূল্যের বা ক্রয়মূল্যের তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ফান্ডের ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। সেখানে তিন-চতুর্থাংশ ভোটে সিদ্ধান্ত হলে বিএসইসির অনুমোদন সাপেক্ষে ফান্ডটি বেমেয়াদি বা অবসায়ন করা যাবে।
এই নতুন বিধিমালায় বিনিয়োগ ফান্ড পরিচালনাকারী অ্যাসেট ম্যানেজার, ট্রাস্টি ও কাস্টডিয়ানদের স্পষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। তাদের সবাইকে বিএসইসির নিবন্ধন ও অনুমোদন নিতে হবে। বিধিমালাটির গেজেট প্রকাশিত হয়েছে ১২ নভেম্বর।
ফান্ড নিবন্ধন ও অনুমোদন:
নতুন বিনিয়োগ ফান্ড চালু করতে হলে বিএসইসির অনুমোদন ও ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ফান্ডের আকার, মূলধন গঠন ও বিনিয়োগ কাঠামো আগেই কমিশনকে জানাতে হবে।
অ্যাসেট ম্যানেজার ও ট্রাস্টির ভূমিকা :
ফান্ড পরিচালনার দায়িত্বে থাকবে অ্যাসেট ম্যানেজার, আর বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় নজরদারির দায়িত্ব থাকবে ট্রাস্টির ওপর। ট্রাস্টিকে বিনিয়োগ ফান্ডের সব লেনদেন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রিপোর্টিং ও নিরীক্ষা:
সব বিনিয়োগ ফান্ডকে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুযায়ী আর্থিক বিবরণী তৈরি করতে হবে। প্রতিবছর স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে অডিট করানো বাধ্যতামূলক।
তথ্য প্রকাশ ও বিনিয়োগকারীর অধিকার:
ফান্ডের কার্যক্রম, আয়, ব্যয়, বিনিয়োগ ঝুঁকি ও মূল্যায়ন সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করতে হবে। বিনিয়োগকারীদের কাছে মূল্য সংবেদশীল তথ্য গোপন রাখলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
নিয়ন্ত্রণ ও শাস্তি:
বিধিমালা লঙ্ঘনের ঘটনায় কমিশন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে ফান্ডের নিবন্ধন বাতিল বা কার্যক্রম স্থগিত করা যাবে।
বিদ্যমান মেয়াদি স্কীমের লভ্যাংশ:
মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড উহার প্রত্যেক স্কীমের বার্ষিক হিসাব সমাপ্ত হবার পর উক্ত স্কীমের ইউনিট হোল্ডারদের মধ্যে এই বিধিমালার আলোকে ও ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে প্রসপেক্টাস অথবা অফার ডকুমেন্টে বর্ণিত লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা বা শর্ত মোতাবেক সম্পদ ব্যবস্থাপক নগদ লভ্যাংশ বিতরণের ঘোষণা করবে, যাহার পরিমাণ প্রত্যেক বিদ্যমান মেয়াদি স্কীমের বার্ষিক নীট লাভের ৭০ শতাংশের কম হবে না।
বিনিয়োগের উদ্দেশ্য, ধরন ও খাত:
মিউচুয়াল ফান্ড বা উহার কোনো স্কীমের অধীন সংগৃহীত অর্থ কেবলমাত্র স্টক এক্সচেঞ্জের মূল বোর্ড এবং এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত সিকিউরিটিজ, মূল বোর্ড এবং এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্তির জন্য ইস্যু করা সিকিউরিটিজের প্রাথমিক গণপ্রস্তাব বা তালিকাভুক্ত সিকিউরিটিজের পুনঃগণপ্রস্তাব ও রাইট অফার’র উদ্দেশ্যে দেওয়া চাঁদা এবং সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে।
তবে শর্ত থাকে যে, স্টক এক্সচেঞ্জের কোনো বোর্ড বা প্ল্যাটফরমে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজ বা শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ, যাহার ন্যূনতম ক্রেডিট রেটিং "A" এমন সিকিউরিটিতে বিনিয়োগ করা যাবে।
বিধিমালা অনুযায়ী, কমিশন কর্তৃক অনুমোদিত কোনো ফান্ডের ট্রাস্ট দলিল ও স্কীমের প্রস্পেক্টাসে উল্লিখিত সুনির্দিষ্ট বিনিয়োগের উদ্দেশ্য, খাত ও হার মোতাবেক উক্ত ফান্ড বা স্কীমের বিনিয়োগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে শর্ত থাকে যে, কোনো ফিক্সড ইনকাম স্কিম’র মোট সম্পদের (ক্রয়মূল্যের ভিত্তিতে) অন্তত শতকরা ৭৫ ভাগ অর্থ ফিক্সড ইনকাম স্কিমে বিনিয়োগ করতে হবে।
কমিশন অনুমোদিত কোনো স্পেশাল পার্পাস স্কীমের ধারণাপত্রে উল্লিখিত সুনির্দিষ্ট বিনিয়োগের উদ্দেশ্য, খাত ও হার মোতাবেক উক্ত স্পেশাল পার্পাস স্কীমের বিনিয়োগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে শর্ত থাকে যে, উক্ত ফান্ডের সম্পদ বা অর্থ সরকারি সিকিউরিটিজ ব্যতীত অন্য কোনো অ-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না- বলে বিধিমালায় উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের মূলবোর্ড হতে তালিকাচ্যুত বা ওটিসি-তে লেনদেন করা কোনো সিকিউরিটিজ, এটিবি প্ল্যাটফরমে লেনদেন করা কোনো ইক্যুইটি সিকিউরিটিজ বা কোনো অ-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না। তবে শর্ত থাকে যে, বিনিয়োগ পরবর্তী সময়ে স্টক এক্সচেঞ্জের মূলবোর্ড তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ তালিকাচ্যুত হলে এবং ওটিসি বা এটিবি প্ল্যাটফরমে লেনদেনের জন্য স্থানান্তরিত হলে, ওই স্থানান্তর বা তালিকাচ্যুত হবার ৬ মাসের মধ্যে ওই বিনিয়োগ প্রত্যাহার বা নগদায়ন করতে হবে।
এছাড়া বিনিয়োগ পরবর্তী সময়ে স্টক এক্সচেঞ্জের কোনো বোর্ড বা প্ল্যাটফরমে তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজ বা শরীয়াহ ভিত্তিক সিকিউরিটিজ এর রেটিং যদি "A" এর নিচে নেমে যায়, উক্ত রেটিং পরিবর্তন হবার ৬ মাসের মধ্যে উক্ত বিনিয়োগ প্রত্যাহার বা নগদায়ন করতে হবে। স্কীমের অর্থ বিনিয়োগের ফলে সৃষ্ট পত্রকোষের বিবরণী সম্পর্কিত বিশদ প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে, কমিশন কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত ছকে, কমিশনে দাখিল করতে হবে। ইতোপূর্বে নিবন্ধিত সকল বিদ্যমান মিউচ্যুয়াল ফান্ড বা উহার স্কীমের ক্ষেত্রে, এই বিধিমালা সরকারি গেজেটে প্রকাশিত হবার ৬ মাসের মধ্যে উপরের বিধানগুলো পরিপালন নিশ্চিত করিতে হবে।
পাঠকের মতামত:
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে














