ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আজও লুজারে দূর্বল কোম্পানির দাপট

২০২৫ নভেম্বর ২৫ ১৫:১২:৩৭
আজও লুজারে দূর্বল কোম্পানির দাপট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের দুইদিনের ন্যায় মঙ্গলবারও (২৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে দূর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সর্বোচ্চ দর কমেছে অস্তিত্ব ঝুঁকিতে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ৯.০৯ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট লাইফের ৭.৭৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৭৯ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৭.৬৯ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৬.৭৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৬.১২ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৫.৯৪ শতাংশ, এবি ব্যাংকের ৫.৭৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৫৫ শতাংশ ও পদ্মা লাইফের ৪.৪৭ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন