ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সময়টা ভালো যাচ্ছে না, দোয়া চাইলেন অভিনেত্রী

২০২৬ জুন ১৮ ০৯:০৮:৫৯
সময়টা ভালো যাচ্ছে না, দোয়া চাইলেন অভিনেত্রী

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। একক নাটক, ধারাবাহিক ও চলচ্চিত্র—সব মাধ্যমেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। তবে এমন ব্যস্ত ও সাফল্যময় সময়েই হঠাৎ শারীরিক ও মানসিক অস্বস্তির কথা জানালেন এই অভিনেত্রী।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দীপা জানান, গত ২৭ মে তিনি কানের চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু চিকিৎসকের অমনোযোগিতার কারণে সেই চিকিৎসাই এখন তাঁর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, টানা ২২ দিন ধরে তিনি ভয়াবহ কানের ব্যথাসহ নানা জটিলতায় ভুগছেন।

এর মধ্যেই একের পর এক ছোট দুর্ঘটনাও ঘটছে। সম্প্রতি একটি উবার গাড়ির দরজা খুলতে গিয়ে বাম হাতের আঙুল কেটে রক্ত বের হয়। পরদিন আবার শুটিংয়ের সময় কস্টিউম রুমের দরজা খুলতে গিয়ে ডান হাত কেটে যায়।

অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বান্ধবী, যিনি পেশায় চিকিৎসক, তাঁর পরামর্শ অনুযায়ী দীপাকে টিটেনাস নিতে হবে। শারীরিক এই বৈরি পরিস্থিতি থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশায় ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে কাজের দিক থেকেও থেমে নেই দীপা খন্দকার। তিনি বর্তমানে বিটিভির নতুন ধারাবাহিক নাটক তবুও জীবন-এ অভিনয় করছেন। ধারাবাহিকটির প্রথম ধাপের শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। নাটকটির রচনা ও পরিচালনায় রয়েছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

ভক্তদের প্রত্যাশা, দ্রুতই এই দুঃসময় কাটিয়ে আবারও সুস্থ ও প্রাণবন্ত দীপা খন্দকারকে পর্দায় দেখা যাবে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন