ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেট ঘোষণা

২০২৬ জুন ২২ ১০:৩৪:০৭
ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেট ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীরা বছরে ১০ শতাংশ হারে কুপন (মুনাফা) পাবেন।

সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বন্ডটির মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২৮ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে আজ বন্ডটির লেনদেনে কোনো মূল্যসীমা (সার্কিট ব্রেকার) থাকবে না।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন