আসছে ২৬০৫ কোটি টাকা
নগদ লভ্যাংশে শীর্ষে ইস্টার্ন ব্যাংক, তলানিতে মিডল্যান্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৫ ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৬০৫ কোটি ২১ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এরইমধ্যে ব্যাংকগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন শেষে বিতরন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, চলমান সংকটের সময় ব্যাংকের এই নগদ লভ্যাংশ ইতিবাচক খবর।
দেখা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ১৫টির পর্ষদ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই ব্যাংকগুলোর পর্ষদ মোট ২ হাজার ৬৭০ কোটি ২৯ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যে ব্যাংকগুলোর ২০২৫ সালের ব্যবসায় ১০ হাজার ৩৯১ কোটি ৪৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে।
সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ দেবে ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ হারে ৩৯৮ কোটি ৯৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। ১৫ শতাংশ হারে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৮ কোটি ৬৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে ব্র্যাক ব্যাংক। আর ২৫ শতাংশ হারে প্রাইম ব্যাংক দেবে তৃতীয় সর্বোচ্চ ২৯০ কোটি ১৫ লাখ টাকার নগদ লভ্যাংশ।
ব্র্যাক ব্যাংক নগদ লভ্যাংশে দ্বিতীয় অবস্থানে থাকলেও মুনাফায় শীর্ষে রয়েছে। এ ব্যাংকটির ২০২৫ সালে শেয়ারপ্রতি ৯.১২ টাকা করে ১ হাজার ৮১৬ কোটি ২৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরপরে সিটি ব্যাংকের শেয়ারপ্রতি ৮.৭১ টাকা করে ১ হাজার ৩২৪ কোটি ২৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। আর শেয়ারপ্রতি ৮.৩৮ টাকা করে পূবালি ব্যাংকের তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৯০ কোটি ৬০ লাখ টাকার নিট মুনাফা হয়েছে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি ছায়েদুর রহমান বলেন, কিছু কিছু ব্যাংক প্রত্যাশার থেকে বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা শেয়ারবাজারের জন্য সুখবর। ব্যাংকগুলোর এবারের নগদ লভ্যাংশে বাজারে গতি বৃদ্ধি করবে বলে যোগ করেন তিনি।
নিম্নে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২৫ সালের ব্যবসায় ঘোষিত নগদ লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
|
ব্যাংকের নাম |
নগদ লভ্যাংশের হার |
ইপিএস (টাকা) |
মুনাফা (কোটি টাকা) |
লভ্যাংশ (কোটি টাকা) |
|
ইস্টার্ন ব্যাংক |
২৫% |
৫.২৩ |
৮৩৪.৬১ |
৩৯৮.৯৫ |
|
ব্র্যাক ব্যাংক |
১৫% |
৯.১২ |
১৮১৬.২৭ |
২৯৮.৬৪ |
|
প্রাইম ব্যাংক |
২৫% |
৭.৮৪ |
৯০৯.৯০ |
২৯০.১৫ |
|
যমুনা ব্যাংক |
২৯% |
৫.৯২ |
৫৭৪.৪০ |
২৮১.৩৮ |
|
ডাচ-বাংলা ব্যাংক |
২৫% |
৯.৯৮ |
৯৬৪.৭৭ |
২৪১.৬৮ |
|
সিটি ব্যাংক |
১৫% |
৮.৭১ |
১৩২৪.২৩ |
২২৮.১৮ |
|
এনসিসি ব্যাংক |
১৭% |
৪.২৯ |
৪৭৬.৩৭ |
১৮৮.৭৭ |
|
শাহজালাল ব্যাংক |
১৩% |
৩.৩১ |
৩৬৮.৩৯ |
১৪৪.৬৯ |
|
পূবালি ব্যাংক |
১০% |
৮.৩৮ |
১০৯০.৬০ |
১৩০.১৪ |
|
ব্যাংক এশিয়া |
৮.৫% |
৩.১৮ |
৪০৭.৮৩ |
১০৯.০১ |
|
ঢাকা ব্যাংক |
১০% |
২.৬৫ |
২৮০.০৯ |
১০৫.৬৯ |
|
ট্রাস্ট ব্যাংক |
৮% |
৩.৩৮ |
৩৩৬.০০ |
৭৯.৫৩ |
|
উত্তরা ব্যাংক |
৫% |
৬.০৮ |
৫৮৯.৯২ |
৪৮.৫১ |
|
সাউথইস্ট ব্যাংক |
৩% |
২.৫১ |
৩৩৫.৬৯ |
৪০.১২ |
|
মিডল্যান্ড ব্যাংক |
৩% |
১.২৫ |
৮২.৩৬ |
১৯.৭৭ |
|
মোট-১৫টি |
১০৩৯১.৪৩ |
২৬০৫.২১ |
এদিকে সবচেয়ে কম নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ হারে ১৯ কোটি ৭৭ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। দ্বিতীয় সর্বনিম্ন ৪০ কোটি ১২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে সাউথইস্ট ব্যাংক। আর উত্তরা ব্যাংক দেবে তৃতীয় সর্বনিম্ন ৪৮ কোটি ৫১ লাখ টাকার নগদ লভ্যাংশ।
এ বছর শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক। এছাড়া মুনাফা সত্ত্বেও মার্কেন্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ইউসিবি, রূপালি ব্যাংক ও এসবিএসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা করেনি। আর লোকসানের কারণে লভ্যাংশ দেবে না ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও এবি ব্যাংক।
পাঠকের মতামত:
- নগদ লভ্যাংশে শীর্ষে ইস্টার্ন ব্যাংক, তলানিতে মিডল্যান্ড
- ১৯ বছর বয়সে সালমনের প্রথম প্রেমের চমকপ্রদ পরিচয়
- বিনিয়োগকারীরা হারালো ৯১৪ কোটি টাকা
- ডিবিএর উদ্যোগে লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন শুরু
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৯ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- আরমান–মুক্তি প্যানেলে কেন? মুখ খুললেন অভিনেত্রী নাসরিন
- অমিতাভের শেয়ার কেনা-বেচা ঘিরে শোরগোল
- ‘স্বামীর থেকেও বেশি ভালোবাসি’—ভক্তের কথায় লাজুক শাহরুখ
- নজিরবিহীন সিদ্ধান্ত: ডিএসইর চার ডিজিএমের চাকরি গেল একসঙ্গে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- টানা ৩ দিনের উত্থান দিয়ে সপ্তাহ পার
- আজও লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- মালেক স্পিনিংয়ের সাবসিডিয়ারির মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত
- বিআইএফসির লোকসান বেড়েছে ১০ শতাংশ
- ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ২৮ শতাংশ
- লভ্যাংশ দেবে না বিআইএফসি
- ইসলামী ইন্স্যুরেন্সের ১৬% লভ্যাংশ ঘোষনা
- গ্রুপ সেরা হয়ে নক-আউটে ব্রাজিল
- ২০৩০ বিশ্বকাপেও খেলার ইঙ্গিত মেসির
- পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দ্রুত বাস্তবায়নের আহ্বান বিটিএমএর
- বিলিয়নিয়ারের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে টপকে আবার শীর্ষে চীন
- লভ্যাংশে আগের নিয়মেই থাকছে ২০ শতাংশ কর
- সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া, শেয়ার স্থানান্তরের নির্দেশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারে সংঘবদ্ধ কারসাজি
- আজও লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা শেয়ার বেচবে
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- এসইএমএল লেকচার ফান্ড ওপেন-এন্ডে রূপান্তর
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে ৪১ শতাংশ
- শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ ঘোষণা
- বেক্সিমকো ফার্মার ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- বিনিয়োগকারীদের শতকোটি টাকা ফেরতের নির্দেশ, আত্মগোপনে অভিযুক্তরা
- আর্থিক হিসাব প্রকাশ করবে বে-লিজিং
- এবি ব্যাংকে সচিব নিয়োগ
- এসএস স্টিলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- বড় পতনের পরে উত্থানে ফিরল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- এজিএমে লভ্যাংশ অনুমোদন, শেয়ারহোল্ডাররা পাচ্ছে ১০ কোটি টাকা
- আজও গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- ড্যাফোডিল কম্পিউটার্সের সাড়ে ৫ মাসে ৩৪২ শতাংশ দর বৃদ্ধি
- ইউএই জল্পনায় উড়ল প্রতিরক্ষা স্টক
- সালমনের মায়ের চরিত্রে দিয়া মির্জ়া!
- দিশা–জ্যাকলিনের বিকিনি ও নিতম্বের ক্লোজ় শট ‘অশ্লীল’
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- ১২৪ কোটি টাকা শাস্তি পাচ্ছে শেয়ারবাজারের ১৪ ব্যাংক
- দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বেক্সিমকো ফার্মার জটিলতা কাটলো
- শেয়ারবাজারে বড় পতন
- লুজারের শীর্ষে ডমিনেজ
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
- ব্যাংক এশিয়া বন্ডের কুপন রেট ঘোষণা
- আফিয়া বেগমের স্থলে শেয়ারবাজার ট্রাইব্যুনালে সাব্বির ফয়েজ
- লেনদেনে ফিরেছে সাউথইস্ট ব্যাংক
- ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- প্রগতি লাইফের লভ্যাংশ ঘোষণা
- ট্রাস্টি বিজিআইসির গাফিলতিতে সংকটে মিউচ্যুয়াল ফান্ড খাত
- বেশি বেতন পেয়ে ৪ মাসেই ডিএসই ছাড়লেন আবিদ
- ডিএসইতে ছাঁটাই আতঙ্কের মধ্যে এমডি'র আত্মীয় নিয়োগ
- শেয়ারবাজারের স্বচ্ছতা ও কারসাজি রোধে জোর
- লুজারের শীর্ষে মেঘনা পেট
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














