ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দুর্বল কোম্পানির শেয়ারে কড়াকড়ি আনতে চায় ডিএসই

২০২৬ জুন ২৯ ১০:০৪:৩২
দুর্বল কোম্পানির শেয়ারে কড়াকড়ি আনতে চায় ডিএসই

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুর্বল মৌলভিত্তি ও লোকসানি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর ওঠানামা নিয়ন্ত্রণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দৈনিক সার্কিট ব্রেকার সীমা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ৭ জুন বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিয়ে আলোচনা করে ডিএসইর রেগুলেটরি অ্যাফেয়ার্স কমিটি ও পরিচালনা পর্ষদ। এর ধারাবাহিকতায় ৯ জুন অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১১১৭তম সভায় দুর্বল পারফরম্যান্সকারী কোম্পানির ক্ষেত্রে বিদ্যমান সার্কিট ব্রেকার সীমা অর্ধেকে নামানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, তিন ধরনের ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিকে এই হ্রাসকৃত সীমার আওতায় আনা যেতে পারে—বন্ধ (নন-অপারেশনাল) কোম্পানি, টানা তিন অর্থবছর নিট লোকসানে থাকা কোম্পানি এবং ৩০ কোটি টাকার কম পরিশোধিত মূলধন সম্পন্ন কোম্পানি। বাজারের তারল্য বিবেচনায় পরিশোধিত মূলধনের সীমা ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতে পর্যালোচনা করা হতে পারে।

ডিএসইর মতে, এ উদ্যোগ কার্যকর হলে দুর্বল কোম্পানির শেয়ারে অতিরিক্ত জল্পনা-কল্পনা ও দর কারসাজি কমবে, পাশাপাশি বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বাড়বে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন